ঢাকা, শনিবার   ২৭ জুন ২০২৬

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পর লাশ গুম করে স্ত্রী

পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পর লাশ গুম করে স্ত্রী

নারায়ণগঞ্জে ড্রামের ভেতর থেকে দু’পা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। মূলত আর্থিক ও পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানায় পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়েছে।

১০:২৯ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

১০:০২ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপ মানতে ইসরাইল-হামাস স্বাক্ষর

যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপ মানতে ইসরাইল-হামাস স্বাক্ষর

গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে হামাস ও ইসরাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে কাতারও।

০৯:২৮ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

পৃথিবীতে ২২০ কোটি মানুষ দৃষ্টি ত্রুটিতে ভুগছে
বিশ্ব দৃষ্টি দিবস আজ

পৃথিবীতে ২২০ কোটি মানুষ দৃষ্টি ত্রুটিতে ভুগছে

আজ ৯ অক্টোবর, বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বব্যাপী এই দিবস পালিত হয়। অন্ধত্ব ও দৃষ্টিশক্তি হারানোর কারণ, চোখের বিভিন্ন রোগ এবং তাদের যত্ন সম্পর্কিত সমস্যা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই দিবসটি পালন করা হয়। 

০৮:৫৮ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ

গুমের সত্য উন্মোচনে প্রামাণ্যচিত্র প্রকাশ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন দীর্ঘ তদন্ত শেষে উদ্‌ঘাটিত তথ্য এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘আনফোল্ডিং দ্যা ট্রুথ’।

০৮:৪২ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

অধ্যাপক তোফায়েল আহমেদ আর নেই

স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে একদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

০৮:৩০ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে খালেদা জিয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে গেলেন তিনি। এর আগে ২০১৮ সালে সমাধি প্রাঙ্গণে গিয়েছিলেন খালেদা জিয়া।

০৮:১৯ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

নিরাপদ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

নিরাপদ পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপদ পোস্টাল ব্যালটের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ প্রবাসী ভোটাধিধকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

১০:৪৫ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

আবারও সোনার দাম ভরিতে বাড়লো ৬৯০৫ টাকা

আবারও সোনার দাম ভরিতে বাড়লো ৬৯০৫ টাকা

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১০১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

০৯:৪৯ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

ফরিদপুরে ধর্ষণ মামলায় এক যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে ধর্ষণ মামলায় এক যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিন চৌধুরী (৪০) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

০৯:৩৪ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে:স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।

০৮:৫৩ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত সবার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে বলে জানা গেছে। তারা সাগরে মাছ ধরে ফিরছিলেন।

০৮:৩৫ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে শাবিপ্রবিতে মানববন্ধন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে ক্যাম্পাসের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়। 

০৮:০৩ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,অভিষেক সাইফের

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ,অভিষেক সাইফের

বুধবার (৮ অক্টোবর) আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী মিরাজ। 

০৬:৩২ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে,করতে হবে পরিশ্রম :প্রধান উপদেষ্টা

আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে,করতে হবে পরিশ্রম :প্রধান উপদেষ্টা

বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস বলেছেন,‘আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে,পরিশ্রম করতে হবে এবং লড়াই করতে হবে।

০৬:০৫ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৭০০

সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৭০০

গত ২৪ ঘণ্টায়  সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে  আরও  ৩ জনের। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭০০ জন।

০৫:৩১ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে: আলী রিয়াজ

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে: আলী রিয়াজ

জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের অংশগুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

০৪:৪২ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

উখিয়ায় ইয়াবা গডফাদার মনির আটক

উখিয়ায় ইয়াবা গডফাদার মনির আটক

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং টাস্কফোর্সের তালিকাভুক্ত কুখ্যাত ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনিরকে (৩৮) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

০৪:৩৩ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

দেশের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

দেশের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত না করায় সব ধরনের ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছে তামিম ইকবালসহ বিদ্রোহ করা ৪৮টি ক্লাব। একই সাথে নবনির্বাচিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কমিটিকে অবৈধ ঘোষণা করেছে ক্লাবগুলো।

০৪:২২ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন প্রেস সচিব

শহিদুল আলমের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেন প্রেস সচিব

বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ায় গভীর উদ্বেগ ও তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

০৪:২১ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিনজন

রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিনজন

রসায়নবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৫ সালের নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন। যৌথভাবে পুরস্কার পেয়েছেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমু কিতাগাওয়া এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াঘি। ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়নের জন্য তাদের নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

০৪:১৩ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা নিজেই

সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকা পড়লেন উপদেষ্টা নিজেই

ঢাকা–সিলেট চার লেন মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে আসেন সরকারের তিন মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তবে যানজটে আটকা পড়ায় তিনি নিজেই দুর্ভোগের মুখোমুখি হন। 

০৩:৫৫ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

দেশের কীটনাশকের বাজার বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে

দেশের কীটনাশকের বাজার বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে

বাংলাদেশের ওষুধ শিল্প স্বয়ংসম্পূর্ণ। দেশীয় চাহিদা মিটিয়ে বিশ্বের বহু দেশে ওষুধ রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে দেশ। তবে অপেক্ষাকৃত সহজ প্রযুক্তির কীটনাশক উৎপাদনে পিছিয়ে আছে বাংলাদেশ। দেশে প্রায় ১৫ হাজার কোটি টাকার বালাইনাশকের বাজার রয়েছে। যার সিংহভাগ নিয়ন্ত্রণ করে কয়েকটি বহুজাতিক কোম্পানি।

০৩:৩৯ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

গুমের মামলা আমলে নিলেন ট্রাইব্যুনাল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

গুমের মামলা আমলে নিলেন ট্রাইব্যুনাল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুমের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলার অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়েছে।

০৩:০১ পিএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি