ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

মিয়ানমারে আবারও সু চির দল বিজয়ী 

মিয়ানমারে আবারও সু চির দল বিজয়ী 

মিয়ানমারের সাধারণ নির্বাচনে আবারও বিজয়ী হয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। ক্ষমতাসীন দলটি পরবর্তী সরকার গঠনের জন্য অধিকাংশ আসনেই জয়লাভ করেছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

১২:৪৯ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

বিএনপি আগুন সন্ত্রাস ছাড়তে পারেনি : কাদের

বিএনপি আগুন সন্ত্রাস ছাড়তে পারেনি : কাদের

বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি আবারও প্রমাণ করেছে তারা তাদের চিরাচরিত অভ্যাস থেকে সরে আসতে পারেনি। তাদের এ ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরণের কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেবে আওয়ামী লীগ।’

১২:২৬ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শহরের কাউতলী রেললাইন সংলগ্ন পূর্বপাড়া ছোট মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

১২:১২ পিএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

বিশ্বে একদিনে এত সুস্থ এটাই প্রথম 

বিশ্বে একদিনে এত সুস্থ এটাই প্রথম 

বিশ্বজুড়ে এখনও অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যেখানে প্রতিদিনই কয়েক লাখ মানুষ আক্রান্তের পাশাপাশি প্রাণ হারাচ্ছেন কয়েক হাজার ভুক্তভোগী। তার তুলনায় পিছিয়ে সুস্থতার সংখ্যা। তবে এবার একদিনেই ৫ লাখের বেশি রোগী করোনামুক্ত হয়েছেন। একদিনে এত সুস্থ এটাই প্রথম। 

১১:৩৭ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

লাইফ সাপোর্টে আজিজুল হাকিম

লাইফ সাপোর্টে আজিজুল হাকিম

করোনায় আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তিনি রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। স্ত্রী ও সন্তানসহ এ ভাইরাসে আক্রান্ত হলেও আজিজুল হাকিমের অবস্থা গুরুতর।

১১:১৮ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

নড়াইলে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনভিত্তিক ম্যুরাল উদ্বোধন

নড়াইলে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনভিত্তিক ম্যুরাল উদ্বোধন

নড়াইল জেলা যুবলীগের আহ্বায়ক ও নড়াইল ভিশন ডিজিটাল ডিশলাইনের স্বত্ত্বাধিকারী ওয়াহিদুজ্জামানের উদ্যোগে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনভিত্তিক ৬০ ফুট দৈর্ঘ্যের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। 

১০:৫৪ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

শাওন-হুমায়ূনের প্রেম উপাখ্যান

শাওন-হুমায়ূনের প্রেম উপাখ্যান

হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্যের এক বিস্ময়কর যাদুকর তিনি। যখন যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। মধ্যবিত্ত বাঙ্গালীকে উপজীব্য করে সাহিত্য রচনা ও সেই একই শ্রেণীকে সাহিত্যমুখী করার মধ্য দিয়ে তিনি একটি নতুন ধারার বা চিন্তার জন্ম দিয়েছেন। বাংলা চলচ্চিত্রেও একটি পরিচ্ছন্ন ধারার জন্ম দেওয়া ও সাধারণ শিক্ষিত সমাজকে নাটকমুখো করার ক্ষেত্রেও তার অবদান অনন্য। হুমায়ূন আহমেদের এর তুলনা হুমায়ূন আহমেদ নিজেই।

১০:৪৪ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

হুমায়ূনের স্মরণে মম

হুমায়ূনের স্মরণে মম

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে ইবুক-অডিওবুক অ্যাপ ‘বইঘর’। ‘জন্মবার্ষিকীতে হুমায়ূন স্মরণ’ শীর্ষক এই আয়োজনে থাকছে অভিনেত্রী জাকিয়া বারী মমর কণ্ঠে লেখকের জনপ্রিয় একটি উপন্যাস। সম্প্রতি বাংলাঢোল স্টুডিওতে এর অডিওটির রেকর্ডিং করা হয়। মমর পাশাপাশি এতে আরো কণ্ঠ দিয়েছেন জেনি।

১০:২৭ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

সাতকানিয়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

সাতকানিয়ায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে সাবেদুল ইসলাম সাজ্জাদ (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

১০:২১ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

বাংলাদেশ-নেপাল সিরিজ আজ থেকে শুরু

বাংলাদেশ-নেপাল সিরিজ আজ থেকে শুরু

বাংলাদেশ ও নেপাল জাতীয় ফুটবল দলের মধ্যকার দুই ম্যাচের ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’র প্রথম ম্যাচটি আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচের মধ্য দিয়ে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ।

১০:০৯ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

ভাড়ার জন্য মুরগি বিক্রেতাকে পিটিয়ে হত্যা করল বাড়িওয়ালা

ভাড়ার জন্য মুরগি বিক্রেতাকে পিটিয়ে হত্যা করল বাড়িওয়ালা

বাড়িভাড়া ও পাওনা টাকার জের ধরে নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় মেহেদী হাসান নামে এক মুরগি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

০৯:৫৬ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

জুমাবারের ফজিলত

জুমাবারের ফজিলত

সপ্তাহের সেরা দিন শুক্রবার তথা জুম্মার দিন। এটি পৃথীবির অন্যতম তাৎপর্যবহ দিবস। জুম্মা নামে পবিত্র কোরআনে একটি সূরা আছে। এইদিনে মহান আল্লাহতায়ালা জগৎ সৃষ্টির পূর্ণতা দান করেছিলেন।

০৯:৫০ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ শরণার্থীর মৃত্যু

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৭৪ শরণার্থীর মৃত্যু

লিবিয়া উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭৪ জন শরণার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়, ওই নৌকায় একশ ২০ জনের বেশি যাত্রী ছিল।

০৯:৪৩ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

যুক্তরাষ্ট্রে ফের রেকর্ড সংক্রমণ, মৃত্যু আরও ১২শ’

যুক্তরাষ্ট্রে ফের রেকর্ড সংক্রমণ, মৃত্যু আরও ১২শ’

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ধাপেই আরও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনাক্রান্ত রোগীর সংখ্যা। গত একদিনেও অতীতের সব রেকর্ড ছাড়াল। নতুন করে মারা গেছেন প্রায় ১২শ’ মার্কিনি। এতে করে মৃতের সংখা বেড়ে ২ লাখ ৪৮ হাজার অতিক্রম করেছে। তবে পিছিয়ে সুস্থতার হার। 

০৯:০৪ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী আজ

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী আজ

বাংলা সাহিত্যের মুসলিম ধারার দিকপাল, কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী আজ। ১৮৪৭ সালের আজকের এই দিনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন তিনি।

০৮:৫২ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

আজ থেকে মাস্ক ছাড়া ঢাবিতে প্রবেশ নিষেধ

আজ থেকে মাস্ক ছাড়া ঢাবিতে প্রবেশ নিষেধ

আজ শুক্রবার থেকে মাস্ক পরা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেউ প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী এ কথা জানিয়েছেন। 

০৮:৪৬ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

ব্রাজিলে একদিনেই করোনামুক্ত প্রায় ২ লাখ রোগী

ব্রাজিলে একদিনেই করোনামুক্ত প্রায় ২ লাখ রোগী

ব্রাজিলে করোনার তাণ্ডব আরও বেড়েছে। নতুন করে প্রায় হাজার সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। থেমেই নেই সংক্রমণও। তবে টানা এক সপ্তাহ কেউ সুস্থতা লাভ না করলেও এবার একদিনেই প্রায় দুই লাখ ভুক্তভোগী করোনামুক্ত হয়েছেন। যা একক কোন দেশে সর্বোচ্চ সুস্থতার হার। এদিকে পেরু ও চিলিতে ভাইরাসটি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সংকটাবস্থা আর্জেন্টিনা ও কলম্বিয়ায়।

০৮:৩৮ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

জনপ্রিয় কথাসাহিত্যিক, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আজ। তিনি ১৯৪৮ সালের ১৩ নভেম্বর ময়মনসিংহ জেলার অন্তর্গত নেত্রকোণা জেলার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

০৮:২৩ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

করোনার ক্লান্তি নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার ক্লান্তি নেই : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করে মানুষ অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু ভাইরাসটি এতোই শক্তিশালি যে প্রতিনিয়ত সে আরও তাণ্ডব চালাচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অথচ এখন পর্যন্ত করোনার কোনও কার্যকরী টিকা আবিষ্কার করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়েসাস আধানম বলেছেন, ‘করোনা মহামারি নিয়ে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তবে এরপরও সতর্ক থাকতে হবে।’ প্যারিস পিস ফোরামে তিনি এ কথা বলেছেন।

০৮:১৪ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

আর কতো কাল?

আর কতো কাল?

খবরের শিরোনামটি দেখে আমি শিউরে উঠেছিলাম— একজন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আমি ভাবলাম, না জানি কোন দেশে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, আমাদের দেশে তো কখনও এরকম নিষ্ঠুরতা হয় না। খবরের ভেতরে চোখ বুলিয়ে আমি হতবুদ্ধি হয়ে গেলাম। 

১১:৫৬ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সিরাজগঞ্জ-১ আসনে নৌকার বিপুল ভোটে জয়

সিরাজগঞ্জ-১ আসনে নৌকার বিপুল ভোটে জয়

বিএনপি প্রার্থীর ভরাডুবির মধ্যদিয়ে সিরাজগঞ্জের কাজিপুর ১ আসনের আওয়ামীলীগ প্রার্থীর জয়ী হয়েছেন। ১৭১ টি ভোট কেন্দ্রের ভোট গননা শেষে আওয়ামীলীগ প্রার্থী তানভীর শাকিল জয় ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর দিকে বিএনপির প্রার্থী সেলিম রেজা ভোট পেয়েছেন ৪৬৮। 

১১:৪৭ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী রাজশাহীর হকার খুকির দায়িত্ব গ্রহণ করেছেন

প্রধানমন্ত্রী রাজশাহীর হকার খুকির দায়িত্ব গ্রহণ করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর এক নারী সংবাদপত্র হকারের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছেন। এটি শুনে ঐ হকারের স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। ৬০ বছর বয়সী এই হকারের নাম দিল আফরোজ খুকী। তিনি গত ৩০ বছর ধরে সংবাদপত্র বিক্রয় করে আসছেন। 

১১:২১ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

জার্মান প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

জার্মান প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতি, বিশেষত ঈর্ষণীয় হারে জিডিপি প্রবৃদ্ধি এবং অর্থনীতির অন্যান্য সূচকসমূহের অব্যাহত ঊর্ধ্বমুখী গতির প্রশংসা করেছেন।

১১:০৭ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ঢাকা-১৮ আসনে হাবিব হাসান নির্বাচিত

ঢাকা-১৮ আসনে হাবিব হাসান নির্বাচিত

সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে তিনি জয়লাভ করছেন।

১০:৩৮ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি