‘ডুবলে অর্ধেক দুনিয়াকে নি য়ে ডুববো’
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির প্রকাশ্যে ঘোষণা করেছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা ‘বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে।’ তিনি বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয়, আমরা ডুবে যাচ্ছি (ধ্বংস হচ্ছি), তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে ডুববো।’
০৩:০৪ পিএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
জুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না : চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, যারা মনে করেছিলেন বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে কিংবা প্রতিবিপ্লব ঘটিয়ে বিচারকাজকে বানচাল করা যাবে। তাদের জন্য পরিষ্কার বার্তা হলো যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না।
০২:৪৬ পিএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
‘নির্বাচনে ৮০ হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন থাকবে’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০ হাজরের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া পুলিশ, র্যাব ও বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
০২:২৩ পিএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা ও সংসদ সদস্য রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লিতে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগষ্ট) সকালে দিল্লীর কেন্দ্রীয় এলাকায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাদের আটক করা হয়।
০২:০৯ পিএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমতে পারে: নিরাপত্তা উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তৃতীয় একটি বিষয় আছে যেটা আমি প্রকাশ্যে বলছি না। এটা সম্ভবত একটি সুসংবাদ এবং এর ফলে আমাদের ওপর আরেক দফা ট্যারিফ কমে যেতে পারে।
০১:৩৬ পিএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিল অস্ট্রেলিয়া
আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আজ সোমবার এ কথা জানান।
০১:১৫ পিএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
ভারতীয়দের ‘ড্রপবক্স স্লট’ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
ভারতে আগস্ট-সেপ্টেম্বর মাসের মার্কিন ভিসার সব ড্রপবক্স স্লট হঠাৎ বাতিল করেছে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটগুলো। এতে হাজারো ভিসাপ্রত্যাশী, বিশেষ করে যারা ভিসা নবায়নের জন্য অপেক্ষা করছিলেন, বড় সমস্যায় পড়েছেন। ড্রপবক্স বা ভিসা ইন্টারভিউ ওয়েভার পদ্ধতিতে সাধারণত যোগ্য আবেদনকারীদের কনস্যুলেটে গিয়ে সাক্ষাৎকার দিতে হয় না। কিন্তু নতুন নিয়মে এইচ, এল, এফ, এম, জে, ই ও ও ভিসাধারীদের জন্য এই সুবিধা বন্ধ হয়ে গেছে এবং সবাইকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে। জুলাইয়ের নীতি পরিবর্তনের পর আগস্ট-সেপ্টেম্বরের জন্য কোনো নতুন স্লট খোলা হয়নি।
০১:১১ পিএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলে এনসিপি জয়ী হবে: মাহবুব কামাল
সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, ‘এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে জিতে যাবে। জেতার পর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দেবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
১১:৫৬ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৩ মামলায় সাক্ষ্য শুরু আজ
দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হতে যাচ্ছে আজ সোমবার (১১ আগস্ট)। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলাগুলো দায়ের করে।
১১:০৬ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে ঐকমত্য কমিশন
জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের উপায় খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল রোববার (১০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা অনুষ্ঠিত হয়।
০৯:৩৯ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
লাইভে এসে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান আইনজীবী জেড আই খান পান্নার
আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে ‘শোক দিবস’ পালন ও দোয়া করার আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার (১০ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’ এর অন্যতম সমন্বয় কারী জেড আই খান পান্না এই আহ্বান জানান।
০৯:৩৩ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন আজ সোমবার (১১ আগস্ট)। সফরের মূল এজেন্ডায় রয়েছে অভিবাসন, বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়গুলো। সফরটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত হচ্ছে।
০৮:৫৮ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ ডিসেম্বরে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। গতকাল রোববার (১০ আগস্ট) বন্দরের ৪ নম্বর ফটকে ব্যবহারকারীদের জন্য সেবা ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন তথ্য জানান।
০৮:৪৬ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত
গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে আল-জাজিরার তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে গণমাধ্যমটির পাঁচ কর্মী নিহত হয়েছেন, এর মধ্যে রয়েছেন সাংবাদিক আনাস আল-শরিফ।
০৮:২৫ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের নিকটবর্তী বালিকেসির প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়।
০৮:১৪ এএম, ১১ আগস্ট ২০২৫ সোমবার
ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে বাংলাদেশ
বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর এক ইতিহাস গড়ছেন। গত মাসে ঋতুপর্ণারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। এবার আফিদা অনূর্ধ্ব-২০ দলকেও এশিয়ার চূড়ান্ত পর্বে উঠিয়েছেন। এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে বাছাই পর্ব থেকে আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর মূল পর্বে খেলবে। বাংলাদেশ আট গ্রুপের সেরা রানার্স আপ দলগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থেকে মূলপর্ব নিশ্চিত করেছে।
১০:২৫ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
শিগগিরই দেশে ফেরার কথা জানালেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে সামনাসামনি সরাসরি দেখা হবে। রোববার (১০ আগস্ট) রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
১০:২১ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
জাবিতে ছাত্রদলের হল সভাপতি হলেন ছাত্রলীগ নেত্রী
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৭টি আবাসিক হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। রোকেয়া হলের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রী কাজী মৌসুমী আফরোজ। যিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী।
১০:১৯ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
কালকিনিতে নকল প্রসাধনী মজুদ করে বিক্রয়ের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানির ডিলার ব্যবসার আড়ালে নকল প্রসাধনী বিক্রয় করার অভিযোগে রানা হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১০:০০ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
খালা ও ইউনূস দ্বন্দ্বে, আমি শুধু ‘কোল্যাটারাল ড্যামেজ’ মাত্র : টিউলিপ
গত বছর বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের ঝড়ে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তার ভাগনি টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের নাগরিক এবং দেশটির সংসদের সদস্য। ৪২ বছর বয়সী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। দুর্নীতির অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে ব্রিটেনের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন তিনি।
০৯:৫১ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
ট্রাম্পের শুল্ক জালে মোদি, ভারতের অর্ডার ঢুকছে ঢাকায়
যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কের প্রভাবে ভারতের তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটে পড়েছে। মার্কিন বাজারের বড় ব্র্যান্ডগুলো অর্ডার স্থগিত বা সরিয়ে নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশে, যেখানে শুল্কহার অনেক কম।
০৯:১৭ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
বৈঠক থেকে ওয়াকআউট, যা বললেন ছাত্রনেতা মেঘমল্লার বসু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র রাজনীতি নিষিদ্ধ বিষয়ে ২৩টি ছাত্র সংগঠনের বৈঠক থেকে বামধারার ছাত্র সংগঠন ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও ছাত্র ইউনিয়ন ওয়াকআউট করেছে।
০৯:০১ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
ইসির প্রাথমিক বাছাই পেরোল এনসিপি ও আরও ১৫ দল
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৬টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
০৮:৪৮ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
সারাদেশে বৃষ্টি ও বজ্রপাতের বার্তা দিল আবহাওয়া অফিস
দেশের মধ্য অঞ্চলের জেলাগুলোর ওপরে আজ রোববার (১০ আগস্ট) হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
০৮:৪৭ পিএম, ১০ আগস্ট ২০২৫ রবিবার
- ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১
- দুপুরের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কবার্তা
- ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা
- যুক্তরাষ্ট্রে অস্থায়ী অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ
- চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা























