ঢাকা, সোমবার   ২০ জুলাই ২০২৬

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক

সস্ত্রীক করোনায় আক্রান্ত মেয়র আতিক

স্ত্রী ও ব্যক্তিগত সহকারীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

১১:৩২ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

ধর্ষণ জঘন্যতম অপরাধ: বন ও পরিবেশ মন্ত্রী

ধর্ষণ জঘন্যতম অপরাধ: বন ও পরিবেশ মন্ত্রী

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ধর্ষণ জঘন্যতম অপরাধ। এরইমধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধানে প্রস্তাব আনতে প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। 

১১:৩০ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

অর্থদণ্ডসহ আইন পেশায় ৩ মাস নিষিদ্ধ ইউনুছ আকন্দ

অর্থদণ্ডসহ আইন পেশায় ৩ মাস নিষিদ্ধ ইউনুছ আকন্দ

বিচার বিভাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অবমাননাকর মন্তব্য করার দায়ে সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে ৩ মাস আইন পেশা পরিচালনায় নিষেধাজ্ঞা দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা না দিলে তাকে ১৫ দিন কারাগারে কাটাতে হবে। 

১১:১৫ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

নিজেকে করোনা জয়ী দাবি ট্রাম্পের

নিজেকে করোনা জয়ী দাবি ট্রাম্পের

কোভিড-নাইনটিন সংক্রান্ত সর্বোচ্চ পরীক্ষায় উৎরে যাবার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজেকে করোনা জয়ী বলে ধারণা করছেন তিনি। যদিও হোয়াইট হাউজের চিকিৎসকরা ট্রাম্পের সুস্থ হবার বিষয়ে কিছু জানাননি। তুলে ধরেননি সুস্থতার কোন প্রমাণও।

১১:১৫ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

আমার সন্তান বাড়ির পরিবেশ বদলে দিয়েছে : কোয়েল

আমার সন্তান বাড়ির পরিবেশ বদলে দিয়েছে : কোয়েল

সম্প্রতি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এর আগে পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব বিপদ কেটে গেছে। এক দিকে মা হওয়ার আনন্দ, অন্যদিকে পুরো পরিবার করোনায় আক্রান্ত হওয়া, ভালো-খারাপের দোলাচলের মধ্য দিয়ে গেছে অভিনেত্রীর দিন। এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

১১:০৮ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

দিল্লিকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

দিল্লিকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

আইপিএলের এবারের আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স। শীর্ষস্থানটা দিল্লি ক্যাপিটালসের দখলেই ছিল। রোববার রাতে তাদের ৫ উইকেটে হারিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচ হেরে দু’নম্বরে নেমে গেল দিল্লি ক্যাপিটালস।

১০:৪৭ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

করোনায় মৃত্যু পৌনে ১১ লাখ

করোনায় মৃত্যু পৌনে ১১ লাখ

পৃথিবীব্যাপী তাণ্ডব অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনার। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ৭০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা বেড়ে পৌনে ১১ লাখ ছাড়িয়েছে।

১০:৪১ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

উয়েফা নেশন্স লিগে জয় পেল যেসব দল

উয়েফা নেশন্স লিগে জয় পেল যেসব দল

উয়েফা নেশন্স লিগে নিজ নিজ খেলায় জয় পেয়েছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, গ্রীস, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, স্লোভেনিয়া, অস্ট্রিয়া ও স্কটল্যান্ড। তবে পর্তুগালের সাথে গোলশূন্য ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এছাড়া আয়ারল্যান্ড-ওয়েলস এবং ইতালি-পোল্যান্ড ম্যাচটিও গোলশূণ্যতে শেষ হয়েছে।

১০:৩২ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

নিম্নচাপ ঘনীভূত, গভীর সাগরে বিচরণে মানা

নিম্নচাপ ঘনীভূত, গভীর সাগরে বিচরণে মানা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ফলে গভীর সাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

১০:১৮ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়

ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়

টালিউড অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। এই মুহূর্তে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন তিনি। তার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসকদের সূত্রে এ খবর জানা গেছে। তাকে ভেন্টিলেশনে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন তারা। 

১০:১৭ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

১০৪ বাংলাদেশিকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই

১০৪ বাংলাদেশিকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই

সংযুক্ত আরব আমিরাত সরকারের ইমিগ্রেশন পলিসি না মেনে ১০৪ প্রবাসী বাংলাদেশিকে বোর্ডিং পাশ দিয়ে দুবাই নিয়ে যায় ফ্লাই দুবাই। এরপরই সবাইকে বাংলাদেশে ফেরত পাঠায় দুবাই ইমিগ্রেশন পুলিশ। এমন গাফিলতি করায় ওই প্রবাসীদেরকে ক্ষতিপূরণ দেবে ফ্লাই দুবাই। সবার টিকিটের টাকা ফেরত দেয়াসহ আনুষঙ্গিক খরচ বাবদ অতিরিক্ত ৩৫০০ টাকা করে দেবে এয়ারলাইন্স সংস্থাটি।

১০:১০ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

শুভ জন্মদিন শাওন

শুভ জন্মদিন শাওন

অভিনেত্রী, পরিচালক, গায়িকা ও স্থপতি মেহের আফরোজ শাওনের জন্মদিন আজ। ১৯৮১ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। একুশে পরিবারের পক্ষ থেকে এই তারকার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন শাওন।

০৯:৫৩ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

দুর্দান্ত খেলে ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতলেন নাদাল

দুর্দান্ত খেলে ১৩তম ফ্রেঞ্চ ওপেন জিতলেন নাদাল

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রাফায়েল নাদালের সামনে দাঁড়াতেই পারলেন না নোভাক জোকোভিচ। লড়াইটা ছিল ২ ঘণ্টা ৪৩ মিনিটের। এই লড়াইয়ে নাদালের কাছে হার মানলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ। ১৩তম বারের মতো ক্লে কোর্টের শিরোপা জিতে রজার ফেদেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ তারকা নাদাল।

০৯:২২ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

আসছে শীতে দেশীয় পর্যটন শিল্প হবে ব্যবসা বান্ধব

আসছে শীতে দেশীয় পর্যটন শিল্প হবে ব্যবসা বান্ধব

করোনা মহামারি অনেক কিছু নিয়ে গেছে আবার অনেক কিছু দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। স্বাবলম্বী হওয়ার কৌশল শিখিয়ে গেছে। অন্যের উপর নির্ভরশীলতাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার কৌশল নেয়ার পরামর্শ দিয়ে গেছে। কে আপন- কে পর তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে। বাস্তবতা কত কঠিন এবং দৃঢ় তা অনুধাবন করার চিন্তা শক্তির পরীক্ষা নেয়া হয়েছে। সৎ চিন্তা আর মনোবল মানুষকে স্বাবলম্বী হতে শিখিয়েছে। 

০৯:১৫ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

দেশব্যাপী নারী জোটের মানববন্ধন আজ 

দেশব্যাপী নারী জোটের মানববন্ধন আজ 

জাতীয় নারী জোট আজ সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করবে। ধর্ষক ও তাদের রক্ষকদের কঠোর শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

০৮:৫১ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

আজ পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায়

আজ পাপিয়া দম্পতির অস্ত্র মামলার রায়

নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ সোমবার (১২ অক্টোবর) ঘোষণা করা হবে। ঢাকার ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।

০৮:৪৫ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

টাঙ্গাইলে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

টাঙ্গাইলে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

টাঙ্গাইল-বাসাইল সড়কের বাসাইল উপজেলার লাঙ্গুলিয়া নদীর উপর নির্মিত বেইলী সেতু ভেঙ্গে একটি ট্রাকের একাংশ নদীতে পড়ে গেছে। এতে করে ঐ সড়ক দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 

০৮:৪৫ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

বাম জোটের দেশব্যাপী বিক্ষোভ আজ

বাম জোটের দেশব্যাপী বিক্ষোভ আজ

আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাম গণতান্ত্রিক জোট। নোয়াখালী, সিলেট, খাগড়াছড়ি ও সাভারসহ সারাদেশে ক্রমবর্ধমান নারী ধর্ষণ-নির্যাতন ও খুনের বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, ধর্ষকদের আশ্রয়দাতা-পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনা এবং আইনের সংশোধনসহ নারীর নিরাপত্তা-মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালিত হবে।

০৮:৪২ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস

আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস

আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। তবে দেশে বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলেও সরকারিভাবে দিবসটি পালন করা হয় না। 

০৮:৩৫ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

আজ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

আজ জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

০৮:২৯ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে আজ

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে আজ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর খসড়া আজ সোমবার (১২ অক্টোবর) মন্ত্রিসভায় তোলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এ তথ্য জানা গেছে।

০৮:২০ এএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

নওগাঁয় বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১ 

নওগাঁয় বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১ 

নওগাঁর পত্নীতলা উপজেলার বরহট্টি পশ্চিমপাড়া গ্রামে এক বাক-প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রচেষ্টার মামলার অভিযুক্ত আসামী কামরুজ্জামান (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

১১:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

ভাষা সৈনিক মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভাষা সৈনিক মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভাষা সৈনিক প্রবীণ অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনে তার অবদানের কথা স্বীকার করেন।

১১:২১ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

হৃদয়-শুক্কুরের ফিফটিতে মাহমুদুল্লাহর হার

হৃদয়-শুক্কুরের ফিফটিতে মাহমুদুল্লাহর হার

ষষ্ঠ উইকেটে তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুরের ১০৫ রানের জুটির কল্যাণে জয় দিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ তিন দলীয় টুর্নামেন্টে শুভ সূচনা করলো নাজমুল একাদশ। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাহমুদুল্লাহ একাদশকে ৪ উইকেটে হারায় শান্তর দল। 

১০:৫৫ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি