ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামে চলাচলের দুর্ভোগে ৪ ইউনিয়নের বাসীন্দারা

কুড়িগ্রামে চলাচলের দুর্ভোগে ৪ ইউনিয়নের বাসীন্দারা

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় কুড়িগ্রাম-যাত্রাপুর সড়ক নির্মাণাধীন ব্রীজের পাশে সাধারণের চলাচলের বিকল্প সড়কটি কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য কেটে দিয়েছে স্থানীয় কৃষকরা। এতে করে উঁচু জমির পানির তোড়ে রাস্তাটির প্রায় ১০০ ফুট ভেঙ্গে গিয়ে সাধারণের যোগাযোগ ও যানবাহন চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় ডিঙি নৌকায় করে পাড়াপাড় করছেন স্থানীয়রা।

১১:৩৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

লকডাউন অমান্য করায় আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান বরখাস্ত

লকডাউন অমান্য করায় আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান বরখাস্ত

বরখাস্ত হলেন আর্মেনিয়ার সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় আরোপ করা লকডাউন অমান্য করার কারণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তাদের বরখাস্ত করেন।তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে তারা বাজে উদাহরণ তৈরি করেছেন।

১১:৩৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র রায় আর নেই 

মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র রায় আর নেই 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার রমেশ চন্দ্র রায় (৭০) আর নেই। মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে তার ৫ ছেলে এবং অসখ্য গুণাগ্রাহী রেখে যান। 

১১:১২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ইসলামী ব্যাংকের বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংকের বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৮ জুন সোমবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান। 

১০:৩৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ মাদরাসা পাড়া থেকে ইয়াবাসহ ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো,শহরের বাগানপাড়ার মৃত মোর্তুজা আলীর ছেলে আশিক ইকবাল (২৫) ও আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর ক্যানালপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে ইদ্রিস আলী (৪৮)। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

০৯:৪৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

কক্সবাজারে ৩ রোহিঙ্গার মৃত্যু, শনাক্ত ৩৫

কক্সবাজারে ৩ রোহিঙ্গার মৃত্যু, শনাক্ত ৩৫

কক্সবাজারের উখিয়ায় নতুন করে আরও ৫ জন রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ২ জন মারা গেছেন। এ নিয়ে শরণার্থী শিবিরে ৩৫ জন করোনায় আক্রান্ত এবং তিনজনের মৃত্যু হলো। 

০৯:৪০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ভাষা সংগ্রামী অসিত কুমার দেব আর নেই 

ভাষা সংগ্রামী অসিত কুমার দেব আর নেই 

না ফেরার দেশে চলে গেলেন ভাষা সংগ্রামী অসিত কুমার দেব (৯৫)। মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টায় শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি গ্রামের বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। আজ সন্ধ্যা ৭টায় চন্দ্রকোনা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়। 

০৯:১০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

আশা জাগাচ্ছে বাগেরহাটের সরকারি মৎস্য খামার

আশা জাগাচ্ছে বাগেরহাটের সরকারি মৎস্য খামার

খোদ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রও যেখানে রেনু উৎপাদনে ব্যর্থ্য। সেখানে সিমীত জনবল ও সামান্য বিনিয়োগে গলদা রেনু উৎপাদনে সফলতা পেয়েছে বাগেরহাট সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার। প্রতিষ্ঠার ৫৫ বছর পর প্রথম সরকারি এই খামারে গলদা রেনু উৎপাদনকে ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

০৮:৩৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

বাউফলে করোনায় প্রাণ গেল বৃদ্ধার

বাউফলে করোনায় প্রাণ গেল বৃদ্ধার

পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত হয়ে সামসুন্নাহার (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বিভাগীয় শহর বরিশাল শেবাচিম আইসোলিউশনে তার মৃত্যু হয়। উপজেলার কালাইয়া গ্রামে তার বাড়ি।

০৮:৩০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

করোনায় মারা গেলেন ইমপালস হাসপাতালের চিকিৎসক

করোনায় মারা গেলেন ইমপালস হাসপাতালের চিকিৎসক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরও একজন ডাক্তার। রাজধানীর ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জলিলুর রহমান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

০৮:২৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী, ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা

কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী, ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই প্রত্যন্ত অঞ্চলের রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। অন্যান্য সময়ের থেকে ক্লিনিকে রোগীও বেড়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা হাসপাতালে না গিয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাওয়ায় খুশি স্থানীয়রা। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুন অধ্যায় হিসেবে দেখছে অনেকে। 

০৮:২০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

এবার চাকরি গেল ডিএসসিসি`র মশক শ্রমিকের

এবার চাকরি গেল ডিএসসিসি`র মশক শ্রমিকের

লার্ভিসাইডিং-এর কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তথা সরকারের সম্পদ নষ্ট করার দায়ে কর্মচ্যুত করা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক শ্রমিক রাজন দাসকে। অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অদক্ষ মশক শ্রমিক রাজন দাস ইচ্ছাকৃতভাবে লার্ভিসাইডিং এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দেয়ায় তাকে কর্মচ্যুত করা হয়।

০৮:১৮ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

জৈষ্ঠ মাসে শাক-সবজির যত্ন

জৈষ্ঠ মাসে শাক-সবজির যত্ন

০৮:০৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ওমানে করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ওমানে করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মহামারী করোনায় প্রবাসীদের মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। তার সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত রোববারও (৭ জুন) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ২৫ বছর বয়সী এক প্রবাসী যুবক।

০৭:৫০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

বেনাপোলে মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

বেনাপোলে মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী আটক 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

০৭:৪৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নতুন করে ইরানের শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানের ওপর অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে দেশটি।

০৭:৩৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া সচিব আটক

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া সচিব আটক

ব্রাহ্মণবাড়িয়ায় এক ভুয়া সচিবকে আটক করেছে পুলিশ। তার নাম মো. বাবুল (৩৫)। মঙ্গলবার দুপুরে শহরের টি.এ.রোডে ফুটপাতের দোকানীদের কাছে নিজেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে টাকা দাবি করার সময় স্থানীয় লোকজনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ কর্মরতরা তাকে আটক করে সদর থানা পুলিশের হাতে তুলে দেন।  আটক বাবুলের বাড়ি কসবা উপজেলায়। তার বাবার নাম গোলাম রাব্বানী। 

০৭:১৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাক্রান্ত তিনশ’ ছাড়াল

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাক্রান্ত তিনশ’ ছাড়াল

ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় আরো ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় তিনশ অতিক্রম করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। 

০৭:১৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

যে কোনো বিষয়ে গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ: তথ্যমন্ত্রী

যে কোনো বিষয়ে গুজব ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনা ভাইরাসসহ যে কোনো বিষয়ে গুজব বা অপপ্রচার ছড়ানো শাস্তিযাগ্য ফৌজদারি অপরাধ এবং জনস্বার্থ রক্ষায় সরকার এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে।

০৬:৫৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২ 

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২ 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বুইচিতলা থেকে অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম (২৭) ও তরিকুল মণ্ডল (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 

০৬:৪২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

নারী কর্মীকে যৌন হয়রানি, চিকিৎসক গ্রেফতার

নারী কর্মীকে যৌন হয়রানি, চিকিৎসক গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে একটি বেসরকারি হাসপাতালের এক নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে মো. শাহ আলম (৬৫) নামে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পৌর সদরের পাবলিক মাঠ সংলগ্ন জাহাঙ্গীর টাওয়ারের ৩য় তলা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

০৬:৩৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

করোনার উপসর্গ দেখা দিলে প্রথমেই যা করবেন

করোনার উপসর্গ দেখা দিলে প্রথমেই যা করবেন

হঠাৎ করেই আপনার জ্বর হয়েছে? কিংবা সর্দি ও হালকা খুশখুশে কাশি হচ্ছে? অথবা আগে থেকেই শ্বাসকষ্ট ছিল, সেটা এখন বৃদ্ধি পেয়েছে? কিছু কিছু লক্ষণ করোনাভাইরাস সংক্রমণের সাথে মিলে গেলে কীভাবে বুঝবেন যে, আপনি আসলেই করোনাভাইরাস সংক্রমিত। নাকি আপনার সিজনাল ফ্লু অথবা সাধারণ ঠান্ডা-কাশি হয়েছে? করোনা সংক্রমণ প্রমাণিত হলে তখনই বা আপনি কী করবেন? হাসপাতাল থেকে দূরবর্তী কোনো স্থানে বা বাসায় থাকলে এ সময় আপনার আসলে করণীয়ই বা কী? দুশ্চিন্তিত হবেন, না-কি যথাযথ জ্ঞান প্রয়োগ করে সঠিক ব্যবস্থা নেবেন?

০৬:২৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

পুলিশের ধমক খেলেন সাইফ-কারিনা

পুলিশের ধমক খেলেন সাইফ-কারিনা

সাইফ আলী ও কারিনা কাপুর এত দিন কঠোর ভাবে লকডাউন মেনে এসেছেন। তৈমুরকে নিয়ে বাড়িতেই তারা বন্দি ছিলেন। নিয়ম একটু শিথিল হতেই বর আর ছেলেকে নিয়ে মেরিন ড্রাইভে হাঁটতে বেরিয়েছিলেন কারিনা। প্রাণভরে নিঃশ্বাস নিচ্ছিলেন মেরিন ড্রাইভের ফুরফুরে হাওয়ায়। বাবা সাইফ নবাবি মেজাজে ছেলে তৈমুরকে কাঁধে চাপিয়ে কাটাচ্ছিলেন ‘কোয়ালিটি টাইম’।

০৬:২৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

রাজশাহীতে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

রাজশাহীতে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রাজশাহীতে ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন,মিশন হাসপাতালে একজন এবং বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে একজন মারা যান। 

০৬:২৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি