তাবলিগের ৮২ বাংলাদেশিকে জামিন দিল দিল্লির আদালত
লকডাউন বা অবরুদ্ধের সময়ে ভারতের দিল্লির নিমাজউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়ায় আটক ৮২ বাংলাদেশিকে জামিন দিয়েছেন আদালত। আজ শুক্রবার দিল্লির একটি আদালত তাদের জামিন দেয়। খবর হিন্দুস্তান টাইমস’র।
০৮:১০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
৪ মহানগরীতে কোরবানির হাট না বসাতে সুপারিশ
পবিত্র ঈদুল আজহা বা কোরবানি উপলক্ষে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম মহানগরীতে কোরবানির হাট না বসানোর জন্য পরামর্শ দিয়েছেন করোনাভাইরাস মোকাবেলায় সরকার গঠিত বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটির সদস্যরা।
০৭:৪৭ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠ দখল, দিনের আলোয় মুক্ত
ঠাকুরগাঁও সদর উপজেলার রোড আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রাতের আঁধারে টিনের বেড়া দিয়ে দখল করে নেওয়া হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা টিনের বেড়া খুলে মাঠটি দখলমুক্ত করেছে।
০৭:৪৪ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
বিয়ের পরদিনই ৩ লাখে বউকে বিক্রি
বিয়ের একদিন পরই বউকে ৩ লাখ রুপিতে বিক্রি করলেন এক লোক। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা এলাকায়। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিক্রিত মেয়েটি ঘটানার ৩ সপ্তাহ পর লাহোর থেকে পালিয়ে নিজ বাড়িতে আসে। খবর গলফ নিউজ’র।
০৭:৩৮ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
আমেরিকার সঙ্গে আর বৈঠকের প্রয়োজন নেই: কিম ইয়ো
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের প্রভাবশালী বোন কিম ইয়ো-জং বলেছেন, ‘ওয়াশিংটন তার নীতিতে নিষ্পত্তিমূলক পরিবর্তন না আনা পর্যন্ত আমেরিকার সঙ্গে তার দেশের আরেকটি শীর্ষ বৈঠকের কোনো প্রয়োজন হবে না।’
০৭:১৫ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
রাজবাড়ীতে নতুন ২৭ জন আক্রান্ত, সুস্থ ২৫৭
রাজবাড়ীতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ শুক্রবার নতুন করে ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন এই ২৭ জন করোনা আক্রান্ত শনাক্তের রিপোর্ট আসে রাজবাড়ীর সিভিল সার্জন কার্যালয়ে।
০৭:১১ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে
ব্রহ্মপুত্র-যমুনা, উত্তরাঞ্চলের তিস্তা-ধরলা এবং উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
০৭:০৪ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
ছয় মাসে রেল দুর্ঘটনায় নিহত ১১৩
দেশের রেলপথে গত ছয়মাসে ১০৫টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় অন্তত ১১৩ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ নারী ও ১১ শিশু রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দেশের বিভিন্নস্থানে এসব রেল দুর্ঘটনা ঘটে।
০৭:০৩ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
নলডাঙ্গায় ট্রলি চাপায় হেলপার নিহত
নাটোরের নলডাঙ্গায় বাঁশ বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মো. জনি (২০) নামে ওই ট্রলির হেলপার নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার সেনভাগ লক্ষ্মীকোল গ্রামের মজিবর রহমান ডলারের ছেলে।
০৬:৪২ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরলেন ১৬ ভারতীয়
করোনাকালে বাংলাদেশে আটকে পড়া ১৬ জন ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। একটি বিশেষ ফ্লাইটে তারা ফিরে যান। শুক্রবার দুপুরে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা আসামের রাজধানী গৌহাটিতে পৌঁছান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় নভোএয়ার।
০৬:৩১ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
সুশান্তের মৃত্যু তদন্তে ক্রাইম ব্রাঞ্চে যোগ দিচ্ছেন তার জামাইবাবু
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা এখনও মুম্বাই পুলিশের তদন্তাধীনই রয়েছে। এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিশ। এরই মাঝে শোনা যাচ্ছে যে, শ্যালকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সুশান্তের জামাইবাবু ওমপ্রকাশ সিং মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন।
০৬:২৩ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে যুবক আহত
পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎস্পৃষ্টে ইমরান (২০) নামে আহত হয়েছেন এক শ্রমিক। আজ শুক্রবার দুপুরে পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ি এলাকায় ঘটে এ ঘটনা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পাশের দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জামাল মুসল্লীর ছেলে।
০৬:১৯ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
রাতে আসছে সাহারার মরদেহ, কাল দাফন
থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ আজ শুক্রবার রাতে থাইল্যান্ড থেকে দেশে আনা হবে। আগামীকাল বনানীতে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় তাকে শায়িত করা হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া শুক্রবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন।
০৬:১৭ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
এক প্রেমে তিন খুন
ফের অনারকিলিং এর ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। কাজিনের সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে তার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল ২১ বছরের তরুণী। 'পরিবারের সম্মান বাঁচাতে' দু জনকেই খুন করল ভাই। তাদের দেহ ঝুলিয়ে দিয়ে এই ঘটনাকে আত্মহত্যার রূপ দিতে চেয়েছিল। আর এক ভাই এই অপরাধ দেখে ফেলায়, তাকেও শেষ করে দেয় অভিযুক্ত।
০৬:১০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
সাহারা খাতুন এর মৃত্যুতে ডিএসসিসি মেয়র তাপস এর শোক
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, এডভোকেট সাহারা খাতুন এমপি এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
০৫:৫২ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
ফরিদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের মৃত্যুতে শোক
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফরিদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো: লোকমান হোসেন মৃধা (৭৮) এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসার ডা: মো: হাবিবে মিল্লাত, ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলালসহ ম্যানেজিং বোর্ডের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা।
০৫:৪৬ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
সাহেদকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না: স্বরাষ্ট্রমন্ত্রী
চিকিৎসা নিয়ে প্রতারণা করা রিজেন্ট হাসপাতালের মালিক সাহেদ করিম যত বড় ক্ষমতাবানই হোক না কেন, অপরাধ প্রমাণিত হলে তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর সংসদ সদস্যকে ছাড় দেননি, তাঁর দলীয় নেতাদেরও তিনি ছাড় দিচ্ছেন না। যার (শাহেদ) কথা বলেছেন, যদি প্রমাণিত হয়, তাকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না।
০৫:৩৫ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
করোনাক্রান্ত হলেন ‘১০ টাকার ডাক্তার’
করোনায় আক্রান্ত হয়েছেন ‘১০ টাকার ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. মো. এবাদুল্লাহ। সাতক্ষীরার প্রবীণ চিকিৎসক, জেলার অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ও সাতক্ষীরা বিএমএ’র সিনিয়র সহ-সভাপতি এবাদুল্লাহ ‘গরিবের ভরসা’ ডাক্তার হিসেবেও অধিক পরিচিত। করোনা পরিস্থিতির মধ্যেও তিনি নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
০৫:৩৪ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
সাহারা খাতুনের মৃত্যুতে এফবিসিসিআই’র সভাপতির শোক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআই -এর সভাপতি শেখ ফজলে ফাহিম।
০৫:২৪ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
এতিমদের মাঝে পবিত্র কোরআন শরীফ,মাস্ক ও গাছের চারা বিতরণ
যশোরের শার্শার দেশসেরা উদ্ভাবক ও মোটর মেকানিক হেলপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান মিজান প্রতি শুক্রবার জুম্মার নামাজ শেষে দেশ বিদেশে করোনাভাইরাসের রোগমুক্তি কামনায় এতিমদের মাঝে পবিত্র কোরআন শরীফ, খাদ্য, মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
০৫:২৩ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
মাস্ক খুলে করোনা পজিটিভ ঘোষণা, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা
শুরুতে তিনি করোনাভাইরাস নিয়ে ঠাট্টা করছিলেন। এটাকে সাধারণ ফ্লু দাবী করেছিলেন। তাঁর এই বেপরোয়া মানসিকতার জন্য কয়েক লাখ মানুষকে ভুগতে হয়েছে। অভিযোগ রয়েছে ব্রাজিলের প্রধানমন্ত্রী জায়ের বলসনারো সঠিক সময় লকডাউনও করেননি।
০৫:১০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
ধামইরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী পলাতক
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বলরামপুর-হলদিপাড়া গ্রামে সালাম খাতুন (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত গৃহবধূ ওই গ্রামের রেজুয়ান হোসেনের স্ত্রী। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রযেছে।
০৫:১০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
বিশ্বনেত্রী, মানবতার মা,আমাদের অভিভাবক জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী পরিবারের প্রত্যেক নেতাকর্মীকে মুজিববর্ষের আহ্বান হিসেবে ৩ টি করে গাছ লাগাতে নির্দেশ দিয়েছেন। তাই ভাণ্ডারিয়া উপজেলা যুবলীগ বৃক্ষ রোপণ কর্মসুচি হাতে নিয়েছে।
০৫:০২ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
লাইভ শো-তে কাঁদলেন ক্যারিবিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিং
মার্কিন পুলিশের হাতে নির্মমভাবে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা বিশ্ব। বর্ণবৈষম্যের বিভাজন মারাত্মকভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে। প্রতিবাদে গর্জে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেয়াররা।
০৫:০০ পিএম, ১০ জুলাই ২০২০ শুক্রবার
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























