ঈদ পর্যন্ত বাড়তে পারে ছুটি!
বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। আর তাই করোনা ভাইরাস সংক্রমণরোধে আবারও বাড়ানো হতে পারে সরকারি ছুটি। এমনটাই আভাস মিলেছে।
০৯:০৩ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
আজ থেকে ঢাকায় কঠোর হচ্ছে পুলিশ
০৮:৪১ এএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
সৌদিতে ২৪ ঘন্টায় ৮ বাংলাদেশির মৃত্যু
ভয়াবহ এক পরিস্থিতির দিকে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। হু হু করে বেড়ে চলছে মহামারি মরণব্যাধি করোনা ভাইরাস। এই সঙ্কটে হৃদরোগ নামক নিরব ঘাতক ছাড়ছে না প্রবাসীদের পিছু। একদিকে করোনা অন্যদিকে মরণব্যধি হৃদরোগে প্রতিদিন কেড়ে নিচ্ছে প্রবাসীদের প্রাণ।
১১:২৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনাক্রান্ত দক্ষিণ এশিয়ায় ২২ হাজার ছাড়াল
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশের বসবাস। এ এলাকায় কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। আয়তন ও জনসংখ্যায় এ অঞ্চলের সবচেয়ে বড় দেশ ভারতে ইতোমধ্যে ১৩ হাজার ৪৯৫ জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর বাংলাদেশে এরই মধ্যে দুই তৃতীয়াংশ জেলায় এ করোনা ছড়িয়ে পড়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
১১:১৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
টিসিবির পণ্য কালোবাজারে, আ’লীগের ২ নেতা বহিষ্কার
বাগেরহাটের চিতলমারীতে টিসিবির পণ্য কালো বাজারে বিক্রির দায়ে বড়বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মিলন মাঝীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১১:০৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
আঞ্চলিক মিডিয়াকে ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস আঘাত হানার পর থেকেই দেশটির সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি সে দেশের সরকার আঞ্চলিক সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওসহ মিডিয়ার নানা ক্ষেত্রে ৫০ মিলিয়ন ডলার প্যাকেজ প্রণোদনা দেয়ার ঘোষণা করেছে।
১০:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
কিশোর মুক্তিযোদ্ধা মোশাররফ মাশারের অজানা গল্প
একাত্তরের মুক্তিযুদ্ধে লাখো শহীদের একজন নারায়নগঞ্জের আশা সিনেমা হলের মালিক প্রয়াত মেহেবুব হোসেনের ছেলে মোশাররফ হোসেন মাশার। তখন উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র, বয়স মাত্র আঠার। দীপ্ত তারুণ্যে উচ্ছল মাশার বাল্যকাল থেকেই ছিল বন্ধুবৎসল ও পরোপকারী। স্কুলে অনেক গরিব সহপাঠীকে বই খাতা কলম কিনে দিত। ঝগড়া বিবাদ মারামারির মীমাংশায় সর্বদাই ছিল বিচারকের ভূমিকায়। অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ওর প্রত্যক্ষ ও সক্রিয় সংযোগ ছিল। টানবাজার শাখা ছাত্রলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল।
১০:২৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
গণমাধ্যমের সঙ্গে কথা না বলতে সরকারী নার্সদের নির্দেশনা
গণমাধ্যমের সঙ্গে সরকারি হাসপাতালের নার্সদের কথা না বলতে নির্দেশনা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর। গত বুধবার অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সিদ্দিকা আক্তার স্বাক্ষরে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
১০:২২ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা ও বিশ্বাস
অনেককেই বলতে শুনেছি, শেষ জামানায় একটা সময় আসবে যখন নাকি হাতের উপর আগুন রাখা যতটা কষ্টকর বা কঠিন হবে, নিজেদের ইমানকে ধরে রাখা বা বজায় রাখাটাও নাকি ততোটাই কঠিন হবে। এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে- (তিরমিজি-২২৬০)।
০৯:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
বাড়িতে ঈদের নামাজ আদায়ের আহবান সৌদি গ্রান্ড মুফতির
করোনা ভাইরাসের মহামারি চলতে থাকলে আসন্ন রমজানের সব ধরনের ইবাদত ও ঈদুল ফিতরের নামাজ বাড়িতেই পড়া উচিত বলে জানিয়েছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইখ আবদুল আজিজ আল আল-শাইখ। শুক্রবার সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ (গ্রান্ড মুফতি) এ আহবান জানান। খবর দৈনিক ওকাজ’র।
০৯:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
খেলাফত মজলিসের নেতা জুবায়ের আনসারী আর নেই
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহাম্মদ আনসারী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
০৮:৩৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
কাঁচামাল স্বল্পতায় গুটিয়ে যাচ্ছে ইস্পাত শিল্প
লকডাউনের কারণে কাঁচামাল সংকট, পণ্যের চাহিদা কমে যাওয়া ও উৎপাদিত পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ায় দীর্ঘমেয়াদে ইস্পাত কারখানা চালু রাখা যাচ্ছে না। তাই একের পর এক গুটিয়ে যাচ্ছে ইস্পাত কারখানা।
০৮:৩৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
পাহাড়ি নৃ-গোষ্ঠী পরিবারে ত্রাণ পৌঁছে দিলো সেনাবাহিনী
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন দূর্গম এলাকায় বেসামরিক প্রশাসনের অনুরোধক্রমে ৩৬০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য সরকারি ত্রাণ পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) “আর্মি এভিয়েশন”-এর একটি হেলিকপ্টারযোগে এসকল দুর্গম এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের (চট্টগ্রাম সেনানিবাস) সদস্যরা।
০৮:২০ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
শত কোটি টাকার আয় কমলো পোশাক খাতে
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে বাংলাদেশ থেকে পোশাক রফতানি হ্রাস পেয়েছে গত বছরের একই সময়ের তুলনায় শ’কোটি টাকার রপ্তানি আয় কমেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে বিজিএমইএ জানিয়েছে, চলতি মাসের প্রথম ১৫ দিনে (১-১৫ এপ্রিল) বাংলাদেশ থেকে তৈরি পোশাক রফতানি হয়েছে ১৯ কোটি ৪০ লাখ ডলারের। অন্যদিকে গত বছরের ১-১৫ এপ্রিলের মধ্যে পণ্যটি রফতানি হয়েছিল ১১৯ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ডলারের। অর্থাৎ পণ্যটির রফতানি কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৯৯ কোটি ৮৯ লাখ ৯০ হাজার ডলার মূল্যের। সে হিসাবে পণ্যটির রফতানি হ্রাস পেয়েছে ৮৩ দশমিক ৭৪ শতাংশ।
০৮:০৬ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
সীতাকুণ্ডে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ
ত্রাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের কয়েকশ' মানুষ। এতে মহাসড়কে বিকাল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।
০৮:০১ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
নারী চিকিৎসককে বের করে দিলেন বাড়িওয়ালা
করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিভাগে কর্মরত এক নারী চিকিৎসককে বাসা থেকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা। অমানবিক এ ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে।
০৭:৪০ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি
করোনাভাইরাস মহামারীর কারণে বিমান চলাচল বন্ধ হওয়ায় থাইল্যান্ডে আটকাপড়া ৪৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। ব্যাংককে চিকিৎসা নিতে গিয়ে মারা যাওয়া একজন বাংলাদেশির মৃতদেহও এ উড়োজাহাজে এসেছে বলে জানা যায়।
০৭:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ৭৯ জন
মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ৬ এপ্রিল সরকার ঘোষণা দেয় বিদেশ থেকে যারা দেশে ফিরবে তারা সংশ্লিষ্ট ইমিগ্রেশনের নিকটে কোন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। এই নির্দেশনা মেনেই আজ (১৭ এপ্রিল) ১১তম দিনে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৭৯ জন নারী-পুরুষ ও শিশু।
০৭:১৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
কিশোরগঞ্জে আরো ১৮ করোনা রোগী শনাক্ত, চিকিৎসক ৪ জন
কিশোরগঞ্জে নতুন করে আরো ১৮ করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে চিকিৎসক রয়েছেন ৪ জন। গত ১৫ এপ্রিল পাঠানো ২৯জনের নমুনা পরীক্ষায় এ ১৮ জনের করোনা পজেটিভ এসছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫২ জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।
০৭:০৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
ইয়াবাসহ জামালপুরের যুবক রৌমারীতে আটক
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে খেয়ারচর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা।
০৬:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করুন: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষ ঘরে এখন বন্দিদশায় আছে। তাই মানসিক চাপও বাড়ছে। এই মুহুর্তে টেলিভিশনে বেশি বেশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার
হলে মানসিক চাপটা কমবে।
০৬:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
কারখানা খুলে দেয়ার পক্ষে গ্রহণযোগ্য কোন যুক্তি নেই
গার্মেন্টস মালিকদের নেতা রুবানা হক আগামী ২৬ এপ্রিল থেকে কারখানা খুলে দিতে চায়। সেজন্য আবার তিনি বিআরটিসি চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন বাস দেবার জন্য। কয়েক দিন আগে সরকারের উপর চাপ প্রয়োগ করে রাষ্ট্রের টাকা লুটে নেবার ধান্ধায় চাকরী খাবার হুমকি দিয়ে শত মেইল হাঁটিয়ে লক্ষ লক্ষ শ্রমিকদের ঢাকা এনেছে তৈরি পোশাক মালিকেরা।
০৬:২১ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
শ্রাবণী
ঝুপ ঝুপ করে বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে রাস্তায় হাঁটু পানি জমে গেছে। জহির একবার ভাবল আসবে না কিন্তু শেষ পর্যন্ত তাকে আসতে হলো। সে দুইশত টাকা দিয়ে শ্রাবণীর জন্য একটি বই কিনেছে। সে বই নিয়ে আসা। জহিরের আজকে আসাটাই বোকামী হয়েছে। এখন এই পানি নামা পর্যন্ত তাকে বসে থাকতে হবে। হাঁটু পর্যন্ত প্যান্ট ভিজিয়ে তো সে শ্রাবণীদের বাসায় গিয়ে উঠতে পারে না। শ্রাবণীর সাথে পরিচয় মামুনের মাধ্যমে। মামুনের নাকি দূর সম্পর্কের আত্নীয় হয়। জহিরের মনে হলো এই মেয়ের সাথে পরিচয় না হলে তার জীবনটাই বৃথা হয়ে যেত। এত অদ্ভুত মিষ্টি ভাষায় কথা বলতে জহির এর আগে কাউকে কখনো দেখেনি।
০৬:১৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা ভাইরাস ইস্যুতে বরখাস্ত হলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপে বিরোধের জেরে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশটির জনপ্রিয় এই স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্তে বিক্ষোভ করেছে ব্রাজিলের সাধারণ মানুষ। খবর আল জাজিরা’র।
০৬:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
- সংবিধান কখনো সংস্কার হয় না, সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
- লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ, ওসিসহ আহত ২০
- ২২ দিনে সারাদেশে হাম ও উপসর্গে ১১৩ শিশুর মৃত্যু
- এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন অনুমোদন, শিগগিরই ব্যাংকে
- গুমে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী
- ১৭৬ দেশে দেড় কোটি প্রবাসী বাংলাদেশি কর্মরত: আরিফুল হক
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- রাজবাড়ীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ























