দ্বন্দ্ব ভুলে সবাইকে জেগে ওঠার আহ্বান ডব্লিউএইচও’র
ডব্লিউএইচওর জরুরি অবস্থার পরিচালক মাইকেল রায়ান বলেছেন, ‘গুরুতর প্রাদুর্ভাবের শিকার দেশগুলোকে দ্বন্দ্বের পরিবর্তে বাস্তবতার নিরিখে করোনার ওপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে। এখনই মানুষকে জেগে উঠতে হবে। তথ্য মিথ্যা নয়। বর্তমান মাঠপর্যায়ের পরিস্থিতি মিথ্যা নয়।’
১২:৪৭ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
শতাব্দী সেরা হওয়ায় সাকিবকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
বাংলাদেশের সফল ক্রিকেটার সাকিব আল হাসান এই শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন। বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন ক্রিকেট মান্থলি এই স্বীকৃতি দেয় সাকিবকে। দেশের ছেলের এমন স্বীকৃতি পাওয়ায় সাকিবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
১২:৪৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
‘ম্যাকরাইট এন-৯৫’ মাস্ক নিয়ে আসল নরমালাইফ
বাংলাদেশের বাজারে তাইওয়ানের ‘ম্যাকরাইট এন-৯৫’ ব্র্যান্ডের মাস্ক নিয়ে আসল নরমালাইফ। বাজারে থাকা চীনের এন-৯৫ মাস্কগুলোর তুলনায় বেশ সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে হেলথকেয়ার ব্র্যান্ড নরমালাইফ’র এই মাস্কগুলো।
১২:৩০ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনাক্রান্ত ট্রাম্প পুত্রের মেয়েবন্ধু
প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের মেয়ে কিম্বারলি গিলফয়েল। তবে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। খবর এবিসি নিউজ ও নিউ ইয়ার্ক টাইমস’র।
১২:২৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
অভিনয়ে ফিরলেন মোশাররফ করিম
প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দেশে ইতিমধ্যে শুরু হয়েছে ছোট পর্দার শুটিং। বিগত তিনমাস লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে ছিলেন সব তারকা। অন্যান্য তারকার মত করোনা ভাইরাসের জন্য শুটিং বন্ধ রেখেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমও। এ সময়ে বাসাতেই ছিলেন তিনি। যদিও অনেকে বলেছিলেন লুকিয়ে শুটিং এ অংশ নিয়েছিলেন মোশাররফ। তবে তার কোন প্রমাণ মেলেনি। এ কয়দিনে অন্যরকম এক জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন অভিনেতা।
১২:১৮ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
সৌদি ও কাতার থেকে ফিরলেন ৮০০ বাংলাদেশি
করোনাভাইরাস মহামারীর মধ্যে আটকে পড়া সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং কাতারের রাজধানী দোহা থেকে ৮০০ বাংলাদেশি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। এ খবর নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।
১২:০৩ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
মারা গেছেন বিএনপির সাবেক মন্ত্রী গিয়াস উদ্দিন
সাবেক মন্ত্রী ও শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এটিএম গিয়াস উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
১২:০১ পিএম, ৪ জুলাই ২০২০ শনিবার
শার্শায় ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় শিশু নিহত
যশোরের শার্শায় ইঞ্জিনচালিত ‘পাখি ভ্যানের’ ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু হোসাইন (৬) ফুলসারা গ্রামের মংলা মিয়ার ছেলে।
১১:৪৫ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
সিরাজগঞ্জে যমুনায় পানি কিছুটা কমলেও, দুর্ভোগে ২৫ হাজার মানুষ
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে নিম্নাঞ্চলের ২১৬টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। এতে করে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
১১:৪১ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনায় মারা গেলেন পিআরএলে থাকা যুগ্মসচিব
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা যুগ্মসচিব খুরশীদ আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খুরশীদ আলম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
১১:৩৫ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে সন্দেহের অবকাশ নেই: আইসিসি
২০১১ বিশ্বকাপ ফাইনালের বিশুদ্ধতা নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছে আইসিসি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল জানান, আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ করার কোনও কারণ আমাদের কাছে নেই। তবে এই বিবৃতি এলো যখন লঙ্কান পুলিশ কর্তৃক তদন্তের সমাপ্তি ঘোষণা করা হয়।
১১:৩৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
তিন বছর পর ট্রেজারার পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ তাকে আগামী ৪ বছরের জন্য এই নিয়োগ দেন।
১১:১৮ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি পেলেন ৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫ পরিবার
নওগাঁর বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে আধাপাকা ইটের বাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার প্রত্যান্ত অঞ্চলের হত দরিদ্ররা বাড়ি পেয়ে আনন্দে অশ্রু সিক্ত। বাড়িগুলো পাওয়া ছিল তাদের কাছে আলাদিনের চেরাগের মতো। নিশ্চিন্তে তারা এখন সেই বাড়িতে ঘুমাতে পারছেন।
১১:১৫ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
সৌদি আরবে ইয়েমেনের ড্রোন হামলা
ইয়েমেন জানিয়েছে, তাদের কয়েকটি ড্রোন সৌদি আরবের গভীরে হামলা চালিয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের ওপর তাদের বর্বর আগ্রাসন অব্যাহত রাখে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে আরও হামলা চালানো হবে। খবর পার্স টুডে’র।
১১:১০ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
করোনায় হাঁসফাঁস করছে মধ্যবিত্ত
করোনাকালে গরিবের জন্য খাদ্য ও অর্থ সহায়তা আছে। উচ্চবিত্তের জন্য আছে শিল্পের প্রণোদনা। কিন্তু মধ্যবিত্তের জন্য কী আছে? বিশ্বব্যাংক আর গবেষকরা মধ্যবিত্তের একটা চেহারা দাঁড় করিয়েছেন আয় অথবা ক্রয় ক্ষমতা দিয়ে। কিন্তু বাংলাদেশে এই করোনায় ঢাকা শহরের মধ্যবিত্ত চেনা যাচ্ছে ভাড়া বাড়ি ছেড়ে গ্রামে যাওয়ার মধ্য দিয়ে। কারণ মধ্যবিত্ত ত্রাণের লাইনে দাঁড়াতে পারেন না। অভাবের কথা মুখ ফুটে বলতেও পারেন না। মধ্যবিত্তের অবস্থান মাঝখানে। তাই না পারে নীচে নামতে, না পারে উপরে উঠতে৷ এই করোনাকালে তাই সে হাঁসফাঁস করছে মধ্যবিত্ত। খবর ডয়চে ভেলে’র।
১০:৫৪ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আজ থেকে বিএসএমএমইউতে করোনার চিকিৎসা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে আজ শনিবার থেকে কভিড-১৯-এর চিকিৎসা পাবেন রোগীরা। প্রতিষ্ঠানটির ৩৭০ শয্যার ‘করোনা সেন্টার’ কভিড আক্রান্তদের ভর্তি করে চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।
১০:৪৮ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
সিঙ্গাপুর-কুয়ালালামপুর রুটে বিমানের ফ্লাইট স্থগিত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সিঙ্গাপুর ও মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
১০:৪২ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
ডিএনসিসির বিশেষ মশকনিধন অভিযান শুরু হচ্ছে আজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ১০ দিনব্যাপী বিশেষ মশকনিধন চিরুনি অভিযান শুরু হচ্ছে আজ থেকে। ডিএনসিসির ১০টি অঞ্চলে একযোগে এ অভিযান চলবে। প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে অভিযান পরিচালনা করা হবে।
১০:৪১ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
বর্তমানের করোনা দ্রুত ছড়ালেও বেশি অসুস্থ হচ্ছে না!
করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন একটি ‘ধরন’ ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে রূপান্তরিত এই ভাইরাসটি বেশিসংখ্যক মানুষকে সংক্রমিত করতে পারলেও খুব বেশি অসুস্থ করে ফেলতে পারে না বলে এক গবেষণায় জানা গেছে। এই বৈশ্বিক গবেষণার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
১০:১৯ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
উপস্থাপনায় চমক তামান্না ভাটিয়ার
তামান্না ভাটিয়া। এই সময়ের হিট দক্ষিণী তারকা তিনি। করোনার এই সময়ে ‘আহা’ নামের একটি টকশো উপস্থাপনা করতে যাচ্ছেন এই তারকা। যা প্রচার হবে আল্লু অরবিন্দুর ওটিটি প্লাটফর্মে। এই শোয়ের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লু অর্জুন ও রাম চরণ। খুব শিগগির এই এপিসোডের শুটিং শুরু হবে।
১০:১৮ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
দ্বিতীয় দিনের মতো বিশ্বে করোনায় আক্রান্ত ২ লাখের বেশি
বিশ্বে দ্বিতীয় দিনের মতো একদিনে দুই লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যদিয়ে টানা তৃতীয় দিন সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হলো। যাতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। আর না ফেরার দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৮ হাজারের বেশি ভুক্তভোগী। যদিও প্রায় ৬৩ লাখ রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
১০:১৫ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আন্তর্জাতিক সমবায় দিবস আজ
আজ আন্তর্জাতিক সমবায় দিবস। প্রতি বছর জুলাই মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। সেই হিসাবে এ বছর আজ শনিবার দিবসটি পালিত হচ্ছে। তবে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে এবার বাংলাদেশে দিবসটি নিয়ে কোন আয়ােজন নেই।
০৯:৫৬ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আসিফের বিরুদ্ধে মামলা করলেন মুন্নি
সংগীতশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন গায়িকা দিনাত জাহান মুন্নি। ২ জুলাই রমনা সাইবার ক্রাইম অফিসে অভিযোগ জানাতে গেলে মুন্নিকে পাঠানো হয় হাতিরঝিল থানায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন গায়িকা। অভিযোগের প্রেক্ষিতে নেওয়া হয়েছে মামলা। আসিফ নিজেও ফেসবুক পোস্টে মামলার বিষয়টি সবাইকে জানিয়েছেন।
০৯:৪৯ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
আজ অনুষ্ঠিত হবে বিয়ন্ড দ্যা প্যানডেমিকের ৯ম পর্ব
বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ ওয়েবিনার ‘বিয়ন্ড দ্য প্যানডেমিক’ এর ৯ম পর্ব আজ অনুষ্ঠিত হবে। এবারের পর্বে বক্তারা করোনা সংকট মোকাবিলায় দল ও সরকারের তৃণমূল পর্যায়ের ভূমিকা নিয়ে আলোচনা করবেন। আজ শনিবার রাত সাড়ে ৮ টায় বরাবরের মতোই পর্বটি সরাসরি প্রচারিত হবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেইসবুক পাতা https://www.facebook.com/awamileague.1949 এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd দেখা যাবে। একই সঙ্গে দেখা যাবে বিজয় টিভির পর্দায় এবং সমকাল, ইত্তেফাক, ভোরের কাগজ, বাংলা নিউজ, যুগান্তর, জাগো নিউজ ২৪, বার্তা ২৪, সারা বাংলা ও বিডি নিউজের ফেইসবুক পাতায়।
০৯:৪৩ এএম, ৪ জুলাই ২০২০ শনিবার
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























