একদিনের মৃত্যুতে ফের ব্রাজিলে সর্বোচ্চ রেকর্ড
নিরব ঘাতক করোনায় দিশেহারা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। প্রতিদিনের আক্রান্তের হারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই এখন দেশটি। এমতাবস্থায় সেখানে আবারও একদিনের মৃত্যুর সর্বোচ্চ রেকর্ডের ঘটনা ঘটেছে।
১২:৫৪ পিএম, ২০ মে ২০২০ বুধবার
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের রেকর্ড
ভারতে একদিনের মধ্যে আক্রান্ত হওয়ার সংখ্যার হিসাবে নতুন রেকর্ড গড়ল করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৬১১ জন। সব মিলিয়ে সংক্রমিত ১ লাখ ৬ হাজার ৭৫০ জন। গত একদিনে আরও ১৪০ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনায়। এ নিয়ে ভারতে করোনাভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের।
১২:৪৯ পিএম, ২০ মে ২০২০ বুধবার
ভারতের ওডিশায় আঘাত হানলো আম্ফান
ভারতের ওডিশার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আম্ফানের ব্যাপক প্রভাব পড়েছে। সেখানে প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে এবং ভারি বর্ষণ হচ্ছে। ঝড়ে বিদ্যুৎকেন্দ্র, স্থাপনা ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১২:৪৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার
পশ্চিমবঙ্গে আঘাত হানতে যাচ্ছে ‘আম্পান’
বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানতে যাচ্ছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের দিঘায় আঘাত হানবে। ইতিমধ্যে ক্ষয়ক্ষতির আশঙ্কায় পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে আবহাওয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
১২:৪৩ পিএম, ২০ মে ২০২০ বুধবার
ঝালকাঠিতে আশ্রয়কেন্দ্রে নদী তীরবর্তী ৩ হাজার বাসিন্দা
দক্ষিণের উপকুলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘আম্পান’র হাত থেকে বাঁচতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে নদী তীরবর্তী ৩ হাজার বাসিন্দা।
১২:৩১ পিএম, ২০ মে ২০২০ বুধবার
গাজীপুরে আরও ৫ জনের করোনা শনাক্ত
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৬১৭ জনে দাঁড়াল।
১২:২৯ পিএম, ২০ মে ২০২০ বুধবার
সিরাজগঞ্জে করোনা উপসর্গে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জের ঘুড়কায় করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত রবিউল ইসলাম (৮) স্থানীয় নজরুল ইসলামের ছেলে। সম্প্রতি শিশুটি তার মায়ের সাথে নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফেরেন।
১২:২৫ পিএম, ২০ মে ২০২০ বুধবার
আফগানিস্তানের মসজিদে ইফতাররত মুসল্লিদের ওপর হামলা, নিহত ৯
আফগানিস্তানের পারওয়ান প্রদেশের চারিকর শহরের পারওয়ান নামের একটি মসজিদে এক বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।
১১:৫৯ এএম, ২০ মে ২০২০ বুধবার
‘আম্ফান’-এর পর যেসব সাইক্লোন আসবে
আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘আম্পান’। যদিও ১৬ বছর আগেই এর নামকরণ করা হয়েছিল। ২০০৪ সালে এই সাইক্লোনটির নামটি দিয়েছিল থাইল্যান্ড। ‘আম্ফান’ শব্দের অর্থ আকাশ, কিন্তু বর্তমানে এটি ত্রাসের আর এক নাম হয়ে উঠেছে। আম্পানের পরে যে ঝড়গুলো আঘাত হানতে পারে তার নামও ইতিমধ্যে দেওয়া হয়েছে।
১১:৫৫ এএম, ২০ মে ২০২০ বুধবার
ঝালকাঠিতে সুগন্ধা-বিষখালীতে পানি বৃদ্ধি, বেরিবাঁধে ভাঙন
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সুগন্ধা-বিষখালীসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। গতরাত থেকে দমকা হাওয়াসহ থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।
১১:৩১ এএম, ২০ মে ২০২০ বুধবার
করোনায় আক্রান্তে শীর্ষে থাকা গর্বের বিষয়: ট্রাম্প
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে করোনা মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। এটিকে একদিক থেকে গর্বের বিষয় হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, করোনায় বিশ্বের এক নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের জন্য ‘সম্মানের ব্যাজ।’
১১:২৮ এএম, ২০ মে ২০২০ বুধবার
বরিশালে আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ!
ঘাড়ের কাছে ঘূর্ণিঝড় আম্পান। জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি, করা হচ্ছে সতর্কতা। তারপরও কিছু সাধারণ মানুষের অবহেলা আর অসচেতনার শেষ নেই।
১১:১২ এএম, ২০ মে ২০২০ বুধবার
বিমানবন্দর থানার ওসিসহ ৭ জন করোনা আক্রান্ত
রাজধানীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী ও পরিদর্শক (তদন্ত) কায়কোবাদ কাজীসহ ৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
১১:১১ এএম, ২০ মে ২০২০ বুধবার
আজ বিশ্ব মেট্রোলজি দিবস
আজ ২০ মে, ‘বিশ্ব মেট্রোলজি দিবস’। ‘বিশ্ব বাণিজ্যে পরিমাপ উৎপাদক ও ভোক্তাকে সুরক্ষা দেয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে দিবসটি। বিএসটিআইর উদ্যোগে দেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
১১:০৩ এএম, ২০ মে ২০২০ বুধবার
সিগারেটসহ তামাক পণ্যের উৎপাদন বন্ধের নির্দেশনা, আজ বৈঠক
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সব তামাক কোম্পানির উৎপাদন, সরবরাহ, বিপণনে ও তামাকপাতা ক্রয়-বিক্রয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা ও করোনাকালে এসব ব্যবসা অব্যাহত রাখার বিশেষ অনুমতিপত্র প্রত্যাহারের জন্য শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।
১০:৫৭ এএম, ২০ মে ২০২০ বুধবার
রাজবাড়ীতে চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন
হতদরিদ্র ও জেলেদের চাল আত্মসাতের অভিযোগে রাজবাড়ীতে এক ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। অভিযুক্ত সদর উপজেলার চন্দনী উনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী।
১০:৫২ এএম, ২০ মে ২০২০ বুধবার
ঝড়ো বাতাসে ফুসছে তেঁতুলিয়া, আশ্রয় কেন্দ্রে অনাগ্রহ চরবাসীর
সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে গতরাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত উত্তর-উত্তর পূর্ব কোন থেকে পটুয়াখালীর বাউফলের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাস আর থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে, সর্বোচ্চ সতর্কতা দিয়েও আশ্রয়ে কেন্দ্রে যেতে গড়িমসি করছে চরবাসীরা।
১০:৫২ এএম, ২০ মে ২০২০ বুধবার
করোনা রুখতে তৈরি শক্তিশালী প্রতিষেধক!
করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বে প্রায় ১০০টি প্রতিষেধকের ওপর পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। এর মধ্যে চারটির ক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য সবচেয়ে বেশি। এই চারটি প্রতিষেধকের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি টিকার পরেই উল্লেখযোগ্যভাবে সাফল্যের দিকে এগিয়ে আছে আমেরিকার মোদের্না আরএনএ ভ্যাকসিন।
১০:৪৭ এএম, ২০ মে ২০২০ বুধবার
লাইলাতুল কদরের ফজিলত
‘লাইলাতুল কদর’ মানে হচ্ছে, ‘কদর’-এর রাত’। আর ‘কদর’মানে হচ্ছে, মাহাত্ম ও সম্মান। অর্থাৎ মাহাত্মপূর্ণ রাত্রি ও ‘সম্মানিত রাত্রি’। এ রাতের বিরাট মাহাত্ম ও অপরিসীম মর্যাদার কারণে রাতটিকে ‘লাইলাতুল কদর’ তথা মহিমান্বিত রাত বলা হয়। এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। তাতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির মেয়াদ ও পরিমাণ নির্দিষ্ট করে তা সংশ্লিষ্ট ফেরেশতাগণকে লিখে দেওয়া হয়।
১০:৩০ এএম, ২০ মে ২০২০ বুধবার
করোনায় পৃথিবী ছাড়ল সোয়া ৩ লাখ মানুষ
নিয়ন্ত্রণহীন প্রাণঘাতি করোনা ভাইরাসের থামছে না ধ্বংসযজ্ঞ। যার আঘাতে লণ্ডভণ্ড ইউরোপ, আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশ। তবে, তাদের তুলনায় কিছুটা স্বস্তিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো। সময়ের সাথে এখানে সংক্রমণ বাড়লেও সবচেয়ে খতির মুখে পড়া দেশগুলোর তুলনায় অনেক কম।
১০:২৩ এএম, ২০ মে ২০২০ বুধবার
ফুসফুসে সমস্যা থাকলে মাস্ক পরা ক্ষতিকর
যাদের হাঁপানি বা ফুসফুসে সমস্যা রয়েছে, তাদের সাধারণত শ্বাসপ্রশ্বাসে কষ্ট হয়। এই সমস্যায় ভোগা লোকজন মুখে মাস্ক পরে থাকলে উল্টো তাদের নানা ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ কারণেই ব্রিটিশ সরকার এখন সাধারণ মানুষকে মাস্ক পরার বদলে মুখে কাপড়ের আবরণ ব্যবহারের পরামর্শ দিচ্ছে। তবে এদেরকে পরস্পরের থেকে অন্তত সাড়ে ছয় ফুট দূরত্ব মেনে চলতে হবে।
০৯:৫৯ এএম, ২০ মে ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে আক্রান্ত পৌনে ১৬ লাখ, মৃত্যু ৯৩ হাজার ৫৩৩
মহামারি করোনার আঘাতে দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে আক্রান্ত ও প্রাণহানির ঘটনা। রেকর্ড সংক্রমণে আক্রান্তের তালিকা দীর্ঘ হয়ে পৌনে ১৬ লাখে পৌঁছেছে। গত তিনদিনের তুলনায় বেড়েছে স্বজন হারাদের সংখ্যাও।
০৯:৫২ এএম, ২০ মে ২০২০ বুধবার
আবারও বুক পেতে দিল সুন্দরবন
গত নভেম্বরেও ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর হাত থেকে দেশকে রক্ষা করেছে সুন্দরবন। এবার শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আম্ফান’ থেকে বাংলা ভূখণ্ডকে (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) রক্ষায় বুক পেতে দিচ্ছে সুন্দরবন। সুপার সাইক্লোন ‘আম্ফান’ কিছুটা দিক বদলে আঘাত হানতে শুরু করেছে। সুন্দরবনের কাছ দিয়ে অতিক্রম করবে এ সুপার সাইক্লোন।
০৯:৪৮ এএম, ২০ মে ২০২০ বুধবার
চারদিন বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র দূতাবাস
শবে কদর আগামী ২১ মে, মেমোরিয়াল ডে ২৪ মে ও ঈদুল ফিতর উপলক্ষে ২৫-২৬ মে কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে।
০৯:১৯ এএম, ২০ মে ২০২০ বুধবার
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত
- নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
- মেস থেকে পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিল সরকার
- ফরিদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০
- তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























