রেড জোনে গোটা রাজশাহী
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশের বিভিন্ন এলাকাকে জোন ভিত্তিতে ভাগ করে তাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভাইরাসের বিস্তারের হার অনুযায়ী রাজশাহী জেলার সব এলাকাকে রেড জোন’র আওতাভূক্ত করা হয়েছে। তবে এখনও লকডাউন বা অবরুদ্ধ করার কোন খবর আসেনি বলে জানা যায়।
১০:২৫ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
করোনা শনাক্তে বিশ্বে ৮ম বাংলাদেশ
গত এক সপ্তাহে নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের র্যাংকিংয়ে বাংলাদেশ ৮ম স্থানে উঠে এসেছে। শুক্রবার বাংলাদেশ এই অবস্থানে আসে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচওর দেশ, এলাকা ও অঞ্চল ভিত্তিক তৈরি মহামারি ড্যাশবোর্ড অনুসারে, বাংলাদেশে গত সাত দিনে নতুন করে ২৬,৫৯৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। খবর: ইউএনবি
০৯:৫৮ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
ফের বাড়ছে ধরলার পানি,বানবাসিদের দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি ধীরে ধীরে কমলেও ধরলা নদীর পানি আবারও বাড়তে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শুক্রবার দুপুরে ধরলা নদীর পানি বিপৎসীমার ৫১ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপদ সীমার ৪৪ সেন্টিমিটার এবং দুধকুমর নদীর পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম নদ-নদীর পানি প্রবাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
০৯:৪৬ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
ভারতের তৈরি করোনা টিকা বাজারে আসছে আগস্টে
করোনাভাইরাসের টিকা নিয়ে আসছে ভারত। তাদের ‘কোভ্যাক্সিন’ নামের প্রথম টিকা বাজারে আসতে পারে আগামী আগস্টে।
০৯:২২ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়া পানিতে ডুবে সামিয়া আক্তার ফণী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের আশরাফ মাহমুদের কন্যা। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে এক বছর বয়সের শিশু সামিয়া আক্তার ফণী খেলতে গিয়ে সে পুকুরে ডুবে মৃত্যু হয়।
০৯:১১ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
বন্যা পরিস্থিতি তদারকিতে ১০ কর্মকর্তা
দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১০ জেলায় চলমান বন্যা পরিস্থিতি মনিটরিং ও জরুরি মানবিক সহায়তা কার্যক্রম তদারকির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১০ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে দায়িত্ব দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গত ১ জুলাই আদেশ জারি করে।
০৮:৫৯ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
সীতাকুণ্ডে লরীর ধাক্কায় আ.লীগ নেতা নিহত
নগরীর সিটি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মোস্তাকিম (৫৫) নিহত হয়েছে।
০৮:৫৩ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
সারাদেশে ভার্চুয়াল আদালতে ৪৯,৭৫০ জন আসামির জামিন
সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি শেষে ৩৫ কার্যদিবসে ৪৯ হাজার ৭৫০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।
০৮:৪০ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন এনবিআর চেয়ারম্যান
সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সিনিয়র সচিব ও সচিবদের মধ্যে তিনি এ পুরস্কার পাচ্ছেন। ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ অনুযায়ী পুরস্কার হিসেবে তিনি একটি সনদ এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।
০৮:২৬ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
বিপাকে নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যবিত্তরা
গত দুই দশকে বাংলাদেশের অর্থনীতির বিস্তর পরিবর্তন ঘটেছে। বেড়েছে মধ্যবিত্তের বিস্তৃতি। সেই বদলেছে তাদের চরিত্রও। ঋণ দেয়ার সুবিধার্থে সদস্য দেশগুলোকে আয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করে বিশ্বব্যাংক। কোনো দেশের জনগণের গড় মাথাপিছু আয় ১০৩৬ ডলারের কম হলে সে দেশটি নিম্ন আয়ের হিসেবে বিবেচিত হয়।
০৮:২৪ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
চুয়াডাঙ্গায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৩৯
চুয়াডাঙ্গায় নতুন করে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৯ জনে। ইতিমধ্যে নতুন ৫ জন সুস্থ হয়েছেন ১৪৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ৩ জন। করোনা উপসর্গে মারা গেছেন ১ জন। শুক্রবার সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।
০৮:১৬ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
শার্শায় করোনায় আক্রান্ত ৬৮,মৃত্যু ২
যশোরের বেনাপোল ও শার্শায় শুক্রবার একজন সাংবাদিকসহ ৬ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারের ল্যাবে পাঠানো নমুনা থেকে বেনাপোল-শার্শায় ছয় জনের আক্রান্তের রিপোট এসেছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে।
০৮:০৫ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
লাদাখ ইস্যুতে ভারতের পাশে জাপান
গালওয়ান ভ্যালিতে চীনের সেনাদের সঙ্গে সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় লাদাখে যুদ্ধ পরিস্থিতির বিরাজ করছে। অন্যদিকে চীনের বিরুদ্ধে একের পর এক আন্তর্জাতিক স্তরে সমর্থন পেয়ে চলেছে ভারত।
০৮:০১ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
নতুন চুক্তিতে অনীহা, বার্সা ছাড়ছেন মেসি
স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা থামিয়ে দিয়েছেন ক্লাবটির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০২১ সালে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবার পর তিনি কাতালানিয়া ছাড়ছেন বলে শুক্রবার (৩ জুলাই) দাবি করেছে স্প্যানিশ রেডিও ক্যাডেনা সার।
০৭:৫১ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
দেশে ফিরলেন ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি
ভিয়েতনামে আটকে পড়া ১১ বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার (৩ জুলাই) ‘ভিয়েত জেট এয়ারলাইন্সের’ একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন।
০৭:৪৭ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
কুষ্টিয়ায় খেলা নিয়ে বিরোধের জেরে যুবক খুন
কুষ্টিয়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম (১৮) নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের থানা পাড়া পুলিশ ক্লাব সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল শহরের চর কুঠিপাড়ার কামু আলীর ছেলে।
০৭:৪৩ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
সোমবার সাহারা খাতুনকে থাইল্যান্ড নেওয়া হচ্ছে
গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে সোমবার (০৬ জুলাই) থাইল্যান্ড নেওয়া হচ্ছে। সেখানে তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হবে। আজ শুক্রবার (০৩ জুলাই) দুপুরে সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
০৭:২৫ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
শিক্ষার্থীদের সার্টিফিকেট ভাগাড়ে ফেলায় ছাত্রলীগের নিন্দা
রাজধানীর ধানমন্ডি এলাকায় ঢাকা কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ মূল্যবান জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ছাত্রলীগ ৷
০৭:২৪ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
করোনায় আক্রান্ত অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়
০৭:১০ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
র্যাপিড পিআর’র এমডি শহিদুল ইসলাম শেখর আর নেই
র্যাপিড পিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ জনসংযোগ সমিতির অকৃত্রিম বন্ধু শহিদুল ইসলাম শেখর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
০৭:০৯ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
তুরস্কে খাসোগি হত্যার বিচার শুরু
সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যা মামলায় তুরস্কে ২০ জন সৌদি নাগরিকের বিচার তাদের অনুপস্থিতিতে শুরু হয়েছে। ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে ২০১৮ সালের অক্টোবর মাসে জামাল খাসোগজি খুন হন। আসামীদের মধ্যে রয়েছেন দুজন যারা এক সময় সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শীর্ষ সহকারী ছিলেন। খবর বিবিসি’র।
০৬:৫৪ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
ছাত্রীর সঙ্গে আপত্তিকর প্রেমালাপ, ইবি শিক্ষককে শোকজ
ছাত্রীর সঙ্গে অশ্লীল ও আপত্তিকর প্রেমালাপের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে ওই শিক্ষককে ছাত্র-শিক্ষক কেন্দ্রীয় মিলনায়তনের (টিএসসিসি) পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
০৬:৫০ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
ডেল্টা প্ল্যান বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাউন্সিল গঠন
বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’ গঠন করেছে সরকার। ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করে ১ জুলাই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রী এই কাউন্সিলের চেয়ারপারসন। পরিকল্পনামন্ত্রীকে কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান করা হয়েছে।
০৬:৩৯ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে সোহেল হক (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিশামত কৈশুরবাড়ী সরকার পাড়া গ্রামে জমিতে হালচাষ করার সময় এ ঘটনা ঘটে।
০৬:২৬ পিএম, ৩ জুলাই ২০২০ শুক্রবার
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























