২৬ মার্চ : ইতিহাসে আজকের এই দিনে
আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
০৮:৩৭ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ক্রাইস্টচার্চের মসজিদে হামলা : হত্যাকারী টারান্ট দোষী সাব্যস্ত
নিউজিল্যান্ডের ক্রিস্টচর্চ শহরের একটি মসজিদে হামলায় ৫১ জন নিহত হওয়ার ঘটনায় সেই হামলার দোষ স্বীকার করেছেন অভিযুক্ত ব্রেন্টন টারান্ট। এছাড়া আরও ৪০ জনকে হত্যা চেষ্টার অভিযোগও স্বীকার করেন তিনি। ২৯ বছরে বয়সী ব্রেন্টন টারান্ট এর আগে অভিযোগগুলো অস্বীকার করেছিলেন।
০৮:৩১ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
আজ থেকে সব বন্ধ, মানুষকে থাকতে হবে ঘরে
করোনা ভাইরাস সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ১০ দিন দেশে জরুরি সেবা, পণ্য পরিবহন, নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া প্রায় সব কিছুই বন্ধ থাকবে। এ সময় মানুষকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা কার্যকরের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার।
০৮:১২ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
স্পেনে একদিনেই ঝরলো ৬৫৬ প্রাণ
স্পেনে বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। প্রথমে চীন, এরপর ইতালি, এবার নতুন মৃত্যুপুরী হয়ে উঠেছে স্পেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫৬ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৪৭ জন।
০৫:৩৯ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ইতালিতে আরও ৬৮৩ জনের মৃত্যু
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত গত একদিনে ইতালিতে আরও ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে দেশটিতে মোট মৃতের সংখ্যা সাত হাজার ৫০৩ জনে দাঁড়িয়েছে।
০৫:৩১ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
ফেনীতে কাঁচামাল ও ঔষধ দোকান ব্যতীত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ
ফেনীতে পূর্ব ঘোষণা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ও ঔষধ দোকান ব্যতীত বন্ধ রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। সকাল থেকে শহর জুড়ে চলছে সেনা সদস্যদের ট্রহল।ফলে লোক সমাগম কম দেখা গেছে। সেনা বাহিনীর সাথে মাঠে আছে নির্বাহী ম্যাজিট্রেটের টহল।
১২:০৯ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
আজ বৃহস্পতিবার, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালীদের উপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। যে ঘোষণা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়।
১২:০২ এএম, ২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার
শার্শায় `হোম কোয়ারেন্টাইনে` থাকা ২৪২ ব্যক্তির বাড়িতে `লাল পতাকা`
যশোরের শার্শায় 'হোম কোয়ারেন্টাইনে' থাকা প্রবাসী ২৪২ ব্যক্তির বাড়িতে 'লাল পতাকা' উড়ছে। স্থানীয় উপজেলা পরিষদের নির্দেশে ইউপি চেয়ারম্যান মেম্বাররা তাদের নিজ নিজ এলাকার বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা লাগিয়ে দিয়েছেন।
১১:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে ট্রাম্পের অভিনন্দন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ৪৯ তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও জনগণকে তাঁর শুভেচ্ছা জানিয়েছেন।
১১:৫১ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
মৌলভীবাজারে করোনা সন্দেহে ১ জনের সেম্পুল ঢাকায় প্রেরণ
মৌলভীবাজারে হোম কোয়ারেন্টাইরে রয়েছেন ৪শত ৬৩ মানুষ এর মধ্যে বেশিরভাগই প্রবাসী। তবে গত ১৪ দিনে বিদেশ থেকে আসা সহস্রাধিক প্রবাসীর মধ্যে ৫ শতাধিক প্রবাসী প্রশাসনকে রিপোর্ট না করায় উদ্বিগ্ন জেলাবাসী। এদিকে করোনা ভাইরাস সন্দেহভাজন একজনের সেম্পুল ঢাকায় প্রেরণ করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
১১:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
করোনা প্রতিরোধে বাড়ান রোগ প্রতিরোধ ক্ষমতা
করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, প্রয়োজন সতর্কতা। চিকিৎসকরা বলেন, নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মনোযোগী হোন। করোনাভাইরাস সংক্রামণজনিত উদ্বেগ-উৎকণ্ঠা অবসানেও হার্ভার্ড মেডিকেল স্কুল ১২ মার্চ ২০২০ যোগব্যায়াম, প্রাণায়ম ও মেডিটেশন করার পরমর্শ দিয়েছে।
১১:৪৫ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
ইরান একদিনে বানালো ২০০০ সজ্জার ‘করোনা হাসপাতাল’!
করোনাভাইরাসের হানায় বিধ্বস্ত ইরান। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইরানের রাজধানী তেহরানে মাত্র ২৪ ঘণ্টায় তৈরি হয়েছে একটি অস্থায়ী হাসপাতাল।
১১:২৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
করোনা প্রতিরোধে র্যাংগস্ মটর্সের সামাজিক উদ্যোগ
করোনা ভাইরাস প্রতিরোধে ‘‘সচেতনতাই হোক বড় শক্তি”- নামে একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে র্যাংগস্ মটরস্ লিমিটেড। ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠানটির উদ্যোগে জীবাণুনাশক ছিটিয়েছে ঢাকার সায়দাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালির বাস টার্মিনারের প্রতিটি বাস, টিকেট কাউন্টার ও কাস্টমারদের অপেক্ষা করার স্থানগুলিতে।
১১:০৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
শিক্ষাবোর্ডের বৈঠক থেকে ‘করোনাশঙ্কায়’ ১৬ শিক্ষক
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এক বৈঠকে যোগ দিয়ে এখন ‘করোনাশঙ্কায়’ তিন কর্মকর্তাসহ ১৬ জন শিক্ষক। বুধবার (২৫ মার্চ) বিষয়টি জানাজানি হওয়ার পর করোনা আতঙ্কে ভুগছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও। তবে বৈঠকে উপস্থিত সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্তী।
১১:০১ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
সীতাকুণ্ডে ওষুধ ও খাবারের দোকান ব্যতীত সব বন্ধ (ভিডিও)
করোনাভাইরাস প্রতিরোধে সীতাকুণ্ড চিটিগেট থেকে দারোগার হাট পর্যন্ত ছোট বড় সকল বাজার-মার্কেট, ওষুধ ও খাবারের দোকান ব্যতীত সকল দোকানপাট বন্ধ হয়ে যায়।
১০:৫০ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
সাত হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের পিপিই বিতরণ
চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে করোনা চিকিৎসায় সরকার নির্ধারিত হাসপাতালসহ রাজধানীর ৭টি হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট৷ বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী এ কর্মসূচী পালন করে সংগঠনটি৷
১০:৪৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
সাশ্রয়ী মূল্যে স্যামসাং গ্যালাক্সি এ০১ বাজারে
স্যামসাং এর ইতিহাসের সর্বাধিক বিক্রিত ফোন গ্যালাক্সি এ২ কোর ও গ্যালাক্সি জে২ সিরিজের উত্তরসূরি হিসেবেই বাজারে নিয়ে এসেছে স্যামসাং গ্যালাক্সি এ০১।
১০:৩৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
শ্রমিকদের জন্য বিশেষ তহবিলকে বিজিএমইএ’র স্বাগত
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রী যে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, সেটিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক।
১০:২৪ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
মিরপুরে টোলারবাগের দুই মসজিদ বন্ধ
রাজধানীর মিরপুরের টোলারবাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পর পর দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা মসজিদে গিয়ে সংক্রমিত হয়েছিলেন বলে টোলারবাগের দুটি মসজিদে জামাতে নামাজ আদায় বন্ধ রেখেছেন এলাকাবাসী। একই সঙ্গে নেওয়া হয়েছে এলাকাজুড়ে সতর্কতা। এতে করে টোলারবাগের সঙ্গে বন্ধ রয়েছে অন্যান্য এলাকার যোগাযোগ।
১০:২২ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
পবিত্র শব-ই-বরাত ৯ এপ্রিল
আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত পালিত হবে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
১০:১২ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
শুদ্ধাচারী হওয়ার বার্তা দেয় ‘শুদ্ধাচার’
শুদ্ধাচার বলতে সাধারণভাবে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণ ও উৎকর্ষ বোঝায়। যার দ্বারা একটি সমাজের কালোত্তীর্ণ মানদণ্ড, নীতি ও প্রথার প্রতি আনুগত্য বোঝানো হয়। ব্যক্তি পর্যায়ে এর অর্থ হলো কর্তব্য নিষ্ঠা ও সততা, তথা চরিত্র নিষ্ঠা। সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রয়োগের পদক্ষেপ নিয়েছে, সে লক্ষ্যে বিভিন্ন সময়ে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে।
১০:১১ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
সুরক্ষা সামগ্রী চাচ্ছে কয়েকটি দেশ: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের পর আরও কয়েকটি দেশ আমাদের কাছে সুরক্ষা সামগ্রী চাচ্ছে। বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কাছ থেকে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) সামগ্রী গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
১০:০৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
কঠিন পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত রয়েছে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেছেন, যেকোন কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য তাঁর সরকার প্রস্তুত রয়েছে।
০৯:৪৬ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
গৃহ-ভূমিহীনদের ঘর ও খাবার দেয়ার নির্দেশ
গৃহ ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর ও খাবার প্রদানের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, ৬ মাসের খাদ্য এবং নগদ অর্থ প্রদান করা হবে। জেলা প্রশাসনকে এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।
০৮:৪৮ পিএম, ২৫ মার্চ ২০২০ বুধবার
- অনিয়মের অভিযোগে নোয়াখালীতে দুই হাসপাতালে অর্থদণ্ড
- বেগম জিয়ার আমলে মানুষ ভালো থাকায় ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ
- রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসায় মিলল ঢাবি শিক্ষার্থীর লাশ
- সিরাজগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বাস উল্টে নিহত ৩
- শান্তিরক্ষায় অবদানের জন্য জর্জিয়া অঙ্গরাজ্য হতে সম্মাননা পেল বাংলাদেশ
- দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে: মীর শাহে আলম
- দোকান-শপিং মল বন্ধ সন্ধ্যায়, খোলা থাকবে যেসব
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- রাজবাড়ীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী























