ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন : ভোট দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে গিয়ে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে ভোট দিয়েছেন।
০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
করোনার ভয়াবহতায় প্রাণহানি ১১ হাজার ১৩৬
এখন পর্যন্ত নিয়ন্ত্রণের বাহিরে বিশ্বব্যাপী মহামারি রূপ পাওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস। বিশ্বের অন্তত ১৭৫টি দেশে এর প্রকোপ ছড়িয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত শুধু লাশের সারিই দীর্ঘ হচ্ছে। মহামন্দার শঙ্কায় বিশ্ব অর্থনীতি।
০৯:৪২ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন
১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে কোনও ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।
০৯:৩১ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
ইরানের ওপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান ইমরানের
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল পিটিভি নিউজ এ খবর জানিয়ে বলেছে, ইমরান খান শুক্রবার করোনা ভাইরাস মোকাবিলায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান। খবর পার্স টুডে’র।
০৯:২৯ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
শিক্ষার্থীদের বাসার বাইরে দেখা গেলেই জরিমানা
বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কোনো শিক্ষার্থীরা বাসার বাইরে যাওয়া যাবে না। এমনটি দেখা গেলে অভিভাবক ডেকে জরিমানা করা হবে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
০৯:২৫ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
ম্যালেরিয়ার ওষুধ করোনা চিকিৎসায় কাজ করবে!
করোনা ভাইরাসের চিকিৎসায় বিশ্বের বিভিন্ন দেশ ওষুধ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে চীন জাপানের একটি ওষুধে করোনা চিকিৎসায় কার্যকর ফল পেয়েছে। এবার মার্কিন খাদ্য ও ওষুধ সংস্থা (এফডিএ) জানিয়েছে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ক্লোরোকুইন নামের একটি ওষুধ করোনা রুখতে কাজ করবে।
০৮:৪৯ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
আজ থেকে চট্টগ্রামে নামবে না আন্তর্জাতিক ফ্লাইট
করোনা ভাইরাস প্রতিরোধে আজ শনিবার (২১ মার্চ) রাত ১২টার পর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট নামা বন্ধ করা হয়েছে।
০৮:৪০ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে
গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
০৮:২৫ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
প্রধানমন্ত্রী ভোট দেবেন সিটি কলেজে
আজ শনিবার (২১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা-১০ আসনের উপ-নির্বাচন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল নয়টায় রাজধানীর সিটি কলেজে নিজের ভোট প্রদান করবেন।
০৮:১৮ এএম, ২১ মার্চ ২০২০ শনিবার
ইতালিতে একদিনে ৬২৭ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালি গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪ হাজার ৩২ জনে দাঁড়ালো। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
১১:৪১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
তিন আসনে উপনির্বাচন শুরু
ঢাকা-১০, গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার জনসমাগমের ওপর বিধিনিষেধ আরোপের কথা বললেও এই তিন আসনের নির্বাচন থেকে পিছপা হয়নি নির্বাচন কমিশন (ইসি)।
১১:২৮ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
আকাশ ডিটিএইচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অ্যাথলেট আরাফাত
দেশের একমাত্র বৈধ ডিরেক্ট-টু-হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী ব্র্যান্ড আকাশ ডিটিএইচের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের প্রথম আয়রনম্যান ট্রাইঅ্যাথলন বিজয়ী অ্যাথলেট মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। দেশ সেরা এ দৌঁড়বিদ আগামী এক বছরের জন্য আকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।
১১:০১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
ঢাবিতে তৈরি হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, মিলবে বিনামূল্যে
প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুরক্ষায় নিজস্ব অর্থায়নে ‘হ্যান্ড স্যানিটাইজার’ তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টার ও ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে ঝুঁকিতে থাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল, অনুষদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তা বিনামূল্যে বিতরণ করা হবে।
১০:৫৫ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
মুজিব শতবর্ষে শত ক্যানভাসে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতির সংযোজন
উত্তরা কল্যান সমিতি সেক্টর-৪ এর উদ্যোগে পদ্য আর্ট ওয়াকর্সপ এর পরিচালনায় শত ক্যানভাসে বঙ্গবন্ধুর সংগৃহীত ছবি থেকে বিশাল প্রতিকৃতি সংযোজন ও উন্মোচন আজ শুক্রবার ২০ মার্চ সকাল ৯ টায় উত্তরা কল্যান সমিতির স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
১০:৫১ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে জানতে চালু হলো গুগল এআই ভয়েস অ্যাসিস্টেন্ট। এই অ্যাসিস্ট্যান্টটি বঙ্গবন্ধুকে নিয়ে সব তথ্য খুঁজে এক জায়গায় জড়ো করবে এবং ইন্টারেক্টিভ ভয়েস এর মাধ্যমে ব্যবহারকারীর সাথে কথোপকথন করবে। ব্যবহারকারীও ভয়েস দিয়ে বা কথা বলেই এটি ব্যবহার করতে পারবেন।
১০:৩৬ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি: ব্রাহ্মণবাড়িয়ায় ৬ দোকানীকে অর্থদণ্ড
করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির দায়ে শহরের বিভিন্ন মার্কেটের ৬ দোকানীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার শহরের জগত বাজার, আনন্দ বাজার ও সড়ক বাজারের বেশ কয়েকটি মার্কেটে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পঙ্কজ বড়ুয়া এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
১০:২৩ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
করোনা সতর্কতায় খবরের উৎস হোক সঠিক
করোনা ভাইরাসের ভয়াল সংক্রমনের এই অস্থির সময়ে অবাধ তথ্য প্রবাহ হচ্ছে জরুরী বিষয়। সেই তথ্যটা কে দেবে? কোন তথ্য আপনি বিশ্বাস করবেন? কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার নাগরিকদের বলেছেন, করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে নাগরিকরা যেন সঠিক উৎসের খবরকেই কেবল বিশ্বাস করে।
১০:২৩ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
নামাজরত মা-কে কুপিয়ে হত্যা করল ছেলে!
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের পান্থাবাড়ি গ্রামে জুম্মার নামাজরত অবস্থায় মা-কে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন ছেলে মন্তাজুল (২৬)। এ ঘটনার পর এলাকাবাসী খুনি ছেলে মন্তাজুলকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
১০:০০ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
কুড়িগ্রামে হোম কোয়ারেন্টাইনে ৯৭ জন
কুড়িগ্রামে গেল ২৪ ঘণ্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৬৭ জন। এখন পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৭ জন বিদেশ ফেরত। ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে শেষ করেছে ১২জন।
০৯:৫৭ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
হিলিতে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
দিনাজপুরের হিলিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেওয়ায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুর রাফিউল আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হিলির কাঁচাবাজারে ও চালের দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
০৯:৫৫ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
কোভিড-১৯ প্রসারের দরুন অর্থনীতি
করোনাভাইরাস যা বর্তমানে কোভিড-১৯ নামে পরিচিত তার বহুল প্রসারের দরুন বিশ্বব্যাপী অর্থনীতি এখন ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এর ছায়া বাংলাদেশের অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। সরকার সচেতন হিসেবে যথেষ্ট মাত্রায় নানাবিধ কার্যক্রম গ্রহণ করলেও করোনার মহামারী যেহেতু প্রায় ১৮০ টি দেশকে এ মুহূর্তে আক্রমণ করেছে তার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে ও বিশ্বের অন্যান্য দেশের অর্থনীতির মতো ক্ষতির কারণও এদেশে গত তিন মাস ধরে সম্প্রসারিত হচ্ছে। আমরা যদি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিবেচনা করি তবে দেখব যে, সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।
০৯:৪৯ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
সুবর্ণচরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি: ১৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
করোনা ভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কায় দেশে বিভিন্ন স্থানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। নোয়াখালী সুবর্ণচরে অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রির দায়ে ১৮ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
০৯:১৯ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
কুমিল্লায় হোম কোয়ারেন্টাইনে ৮৭০ জন, ২ জনকে জরিমানা
করোনা ভাইরাসের শঙ্কায় কুমিল্লায় ৮৭০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার ১৭ উপজেলায় ২৮৬ জন প্রবাসীকে নতুন করে এ কোয়ারেন্টাইন ব্যবস্থায় যুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান।
০৯:০৩ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
পোশাক শ্রমিকদের সুরক্ষায় বিজিএমইএ’র পদক্ষেপ
বিজিএমইএ’র পক্ষ থেকে শ্রমঘন পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের সুরক্ষা ও এ বিষয়ে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। ৯ দফার এ সুরক্ষা পদক্ষেপের বিজ্ঞপ্তি আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,
০৮:৫৬ পিএম, ২০ মার্চ ২০২০ শুক্রবার
- ডেপুটি স্পিকারকে প্রধান করে সংসদের লাইব্রেরি কমিটি গঠন
- বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
- মুস্তাফিজকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক : আইপিএল চেয়ারম্যান
- শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত
- সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
- ফরিদপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে আহত ৮, বাড়িঘর ভাঙচুর
- অন্তর্বর্তীকালীন সরকারের ২০ অধ্যাদেশ বিলুপ্তির সুপারিশ সংসদীয় কমিটির
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- টঙ্গীতে জাল টাকার কারখানায় র্যাবের অভিযান, আটক ৩
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- মাদারীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- কাপাসিয়ায় রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, জীবিত উদ্ধার ১১টি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- রাজবাড়ীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
- ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
- ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না: চরমোনাই পীর
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসই বিজয়ী
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন























