ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬

সীতাকুণ্ডে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ

ত্রাণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের কয়েকশ' মানুষ। এতে মহাসড়কে বিকাল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়। 

০৮:০১ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

নারী চিকিৎসককে বের করে দিলেন বাড়িওয়ালা
করোনা চিকিৎসা দেয়া

নারী চিকিৎসককে বের করে দিলেন বাড়িওয়ালা

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিভাগে কর্মরত এক নারী চিকিৎসককে বাসা থেকে বের করে দিয়েছেন বাড়িওয়ালা। অমানবিক এ ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামে।

০৭:৪০ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি

দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি

করোনাভাইরাস মহামারীর কারণে বিমান চলাচল বন্ধ হওয়ায় থাইল্যান্ডে আটকাপড়া ৪৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শুক্রবার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স একটি বিশেষ ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়। ব্যাংককে চিকিৎসা নিতে গিয়ে মারা যাওয়া একজন বাংলাদেশির মৃতদেহও এ উড়োজাহাজে এসেছে বলে জানা যায়। 

০৭:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ৭৯ জন

দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ৭৯ জন

মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ৬ এপ্রিল সরকার ঘোষণা দেয় বিদেশ থেকে যারা দেশে ফিরবে তারা সংশ্লিষ্ট ইমিগ্রেশনের নিকটে কোন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকবে। এই নির্দেশনা মেনেই আজ (১৭ এপ্রিল) ১১তম দিনে ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ৭৯ জন নারী-পুরুষ ও শিশু।

০৭:১৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

কিশোরগঞ্জে আরো ১৮ করোনা রোগী শনাক্ত, চিকিৎসক ৪ জন

কিশোরগঞ্জে আরো ১৮ করোনা রোগী শনাক্ত, চিকিৎসক ৪ জন

কিশোরগঞ্জে নতুন করে আরো ১৮ করোনা রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে চিকিৎসক রয়েছেন ৪ জন। গত ১৫ এপ্রিল পাঠানো ২৯জনের নমুনা পরীক্ষায় এ ১৮ জনের করোনা পজেটিভ এসছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত  মোট  ৫২ জনের করোনা সংক্রমণ চিহ্নিত হয়েছে।

০৭:০৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

ইয়াবাসহ জামালপুরের যুবক রৌমারীতে আটক

ইয়াবাসহ জামালপুরের যুবক রৌমারীতে আটক

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে খেয়ারচর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। 

০৬:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করুন: স্বাস্থ্যমন্ত্রী

টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করুন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষ ঘরে এখন বন্দিদশায় আছে। তাই মানসিক চাপও বাড়ছে। এই মুহুর্তে টেলিভিশনে বেশি বেশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার
হলে মানসিক চাপটা কমবে।

০৬:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

কারখানা খুলে দেয়ার পক্ষে গ্রহণযোগ্য কোন যুক্তি নেই 

কারখানা খুলে দেয়ার পক্ষে গ্রহণযোগ্য কোন যুক্তি নেই 

গার্মেন্টস মালিকদের নেতা রুবানা হক আগামী ২৬ এপ্রিল থেকে কারখানা খুলে দিতে চায়। সেজন্য আবার তিনি বিআরটিসি চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন বাস দেবার জন্য। কয়েক দিন আগে সরকারের উপর চাপ প্রয়োগ করে রাষ্ট্রের টাকা লুটে নেবার ধান্ধায় চাকরী খাবার হুমকি দিয়ে শত মেইল হাঁটিয়ে লক্ষ লক্ষ শ্রমিকদের ঢাকা এনেছে তৈরি পোশাক মালিকেরা। 

০৬:২১ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

শ্রাবণী

শ্রাবণী

ঝুপ ঝুপ করে বৃষ্টি হচ্ছে। দেখতে দেখতে রাস্তায় হাঁটু পানি জমে গেছে। জহির একবার ভাবল আসবে না কিন্তু শেষ পর্যন্ত তাকে আসতে হলো। সে দুইশত টাকা দিয়ে শ্রাবণীর জন্য একটি বই কিনেছে। সে বই নিয়ে আসা। জহিরের আজকে আসাটাই বোকামী হয়েছে। এখন এই পানি নামা পর্যন্ত তাকে বসে থাকতে হবে। হাঁটু পর্যন্ত প্যান্ট ভিজিয়ে তো সে শ্রাবণীদের বাসায় গিয়ে উঠতে পারে না। শ্রাবণীর সাথে পরিচয় মামুনের মাধ্যমে। মামুনের নাকি দূর সম্পর্কের আত্নীয় হয়। জহিরের মনে হলো এই মেয়ের সাথে পরিচয় না হলে তার জীবনটাই বৃথা হয়ে যেত। এত অদ্ভুত মিষ্টি ভাষায় কথা বলতে জহির এর আগে কাউকে কখনো দেখেনি।

০৬:১৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

করোনা ভাইরাস ইস্যুতে বরখাস্ত হলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস ইস্যুতে বরখাস্ত হলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় নেয়া বিভিন্ন পদক্ষেপে বিরোধের জেরে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। দেশটির জনপ্রিয় এই স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্তে বিক্ষোভ করেছে ব্রাজিলের সাধারণ মানুষ। খবর আল জাজিরা’র। 

০৬:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

শার্শায় বেশি দামে পণ্য বিক্রিতে ৫৭ হাজার টাকা জরিমানা 

শার্শায় বেশি দামে পণ্য বিক্রিতে ৫৭ হাজার টাকা জরিমানা 

যশোরের শার্শা উপজেলার নাভারনে সরকারি আদেশ অমান্য, বিভিন্ন অনিয়ম ও বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে ১০টি প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

০৫:৫২ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

সন্ধ্যায় লাইভে আসছেন সাকিব আল হাসান

সন্ধ্যায় লাইভে আসছেন সাকিব আল হাসান

দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এখন সুদূর মার্কিন মুলুকে অবস্থান করছেন বাংলাদেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে শত ব্যস্ততার মাঝেও ভুলে যাননি প্রিয় স্বদেশ ও মানুষের প্রতি নিজের দায়িত্ববোধ। এরই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় আসছেন ফেসবুক লাইভে।

০৫:৪১ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

লালপুরে কৃষককে পেটানো সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

লালপুরে কৃষককে পেটানো সেই ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাটোরের লালপুরে ৩৩৩ এ ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষক শহিদুল ইসলামকে পেটানোর ঘটনায় সেই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার  উপজেলার অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তারকে পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করা হয়েছে। 

০৫:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, গাজিপুরের এ হত্যাকাণ্ড গানম্যানের ব্যক্তিগত দায়। তাকে শাস্তির মুখোমুখি হতেই
হবে।

০৫:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

নবাবগঞ্জে শনাক্ত আরও ২ জন, আক্রান্ত বেড়ে ৫

নবাবগঞ্জে শনাক্ত আরও ২ জন, আক্রান্ত বেড়ে ৫

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩৮ ও ৫৮ বছর বয়সী আরও দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। শুক্রবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।  

০৫:১৫ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

কলারোয়ায়  ধানে নেক ব্লাস্ট রোগ: কৃষক দিশেহারা

কলারোয়ায়  ধানে নেক ব্লাস্ট রোগ: কৃষক দিশেহারা

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইরি-বোরো ধানখেতে নেক ব্লাস্ট (ধানের গলাপচা) রোগের আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও কোনো লাভ না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। 

০৫:০৪ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

জয়পুরহাটে সনাক্ত ২ জন, লকডাউন ঘোষণা

জয়পুরহাটে সনাক্ত ২ জন, লকডাউন ঘোষণা

জয়পুরহাটে ২৩ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের রিপোর্ট নেগেটিভ হলেও দুইজনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ ঘটনায় আজ শুক্রবার রাত ১০টা থেকে পুরো জেলা লকডাউন ঘোষণা করে বিজ্ঞপ্তি দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

০৫:০৩ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

শনিবার বসছে সংসদ অধিবেশন

শনিবার বসছে সংসদ অধিবেশন

সাংবিধানের নিয়ম রক্ষায় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে আগামীকাল শনিবার বসছে। এ দিন বিকেল ৫টায় অধিবেশন বসবে। তবে করোনা ভাইরাসের কারণে অধিবেশনের সময়সীমা  ৬০ মিনিট এর মতো রাখা হতে পারে বলে জানা যায়। একই সঙ্গে সমাগম এড়াতেও নানা পদক্ষেপ নিয়েছে সংসদ। আজ শুক্রবার এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। 

০৫:০০ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

কলারোয়ার গয়ড়া কাঁচা পণ্যের বাজার কলেজ মাঠে স্থানান্তর

কলারোয়ার গয়ড়া কাঁচা পণ্যের বাজার কলেজ মাঠে স্থানান্তর

সাতক্ষীরার কলারোয়ার সীমান্ত জনপদের অন্যতম বৃহৎ গয়ড়া কাঁচা পণ্যের বাজার শুক্রবার সকাল থেকে চন্দনপুর কলেজ মাঠে স্থানান্তর করা হয়েছে। 

০৪:৫৯ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

গণনার ভুলে চীনে করোনায় মৃত বাড়ল ৫০ শতাংশ

গণনার ভুলে চীনে করোনায় মৃত বাড়ল ৫০ শতাংশ

গণনায় ভুল হয়েছিল। স্বীকার করে নিল চীনের উহান প্রদেশের প্রশাসন। তারা জানাল কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে চীনের উহানে যত জনের মৃত্যু হয়েছে বলে সরকারীভাবে ঘোষণা করা হয়েছিল, আদত সংখ্যাটা তার চেয়ে ৫০ শতাংশ বেশি। ফলে করোনা সংক্রমণে উহানে মৃতের সংখ্যা বাড়ল আরও ১ হাজার ২৯০। হল ৩ হাজার ৮৬৯। খবর বিবিসি’র। 

০৪:৪৬ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

কলারোয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

কলারোয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা

সাতক্ষীরার কলারোয়ায় সাংবাদিক আজগর আলীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ সন্ত্রাসীর নামে মামলা হয়েছে। গতকাল কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস জানান-দৈনিক অর্নিবাণ পত্রিকার সাংবাদিক আজগর আলীর উপর হামলার ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় আহত আজগর আলীর দেয়া অভিযোগটি বৃহস্পতিবার রাতে এজাহার হিসাবে গন্য করা হয়েছে। 

০৪:৪২ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

ভারতে আটকে পড়াদের ফেরাতে ইউএসবাংলার ৮ ফ্লাইট

ভারতে আটকে পড়াদের ফেরাতে ইউএসবাংলার ৮ ফ্লাইট

মহামারী করোনা ভাইরাসের কারণে ফ্লাইটসহ সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকা পড়েছেন অন্তত এক হাজার বাংলাদেশি। তাদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের এমডি আবদুল্লাহ আল-মামুন। 

০৪:৪০ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

সম্পত্তি নিয়ে বিরোধে নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সম্পত্তি নিয়ে বিরোধে নারায়ণগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে ছোট ভাই। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

০৪:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

নাসিরনগরে আক্রান্ত একই পরিবারের ৫ জন

নাসিরনগরে আক্রান্ত একই পরিবারের ৫ জন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মালয়েশিয়া প্রবাসীর আরেক ছোট ভাই (৩৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হলো ওই প্রবাসীর পরিবারের ৫ জন। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অভিজিৎ রায়। 

০৪:১৩ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি