খোকার মরদেহ আনতে সহযোগিতার আশ্বাস
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনতে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খোকার মৃত্যুতে তিনি শোকাহত বলেও জানিয়েছেন। তার মরদেহ দেশে আনতে একইভাবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
০৬:৫৪ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
কাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ১৫
জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গ্রেনেড হামলায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। উত্তর কাশ্মীরের সোপোর শহরে সন্ত্রাসবাদীদের গ্রেনেড হামলায় ১৫ জন নাগরিক আহত হওয়ার এক সপ্তাহ পরে ফের এই হামলা হল। খবর এনডিটিভির
০৬:৪৬ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
বেনাপোলে বিশেষ ব্যবস্থায় আমদানি-রফতানি চলছে
দুই দিন বন্ধ থাকার পর সোমবার দুপুর থেকে বিশেষ ব্যবস্থায় আংশিকভাবে চালু হয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম। দিল্লী কাস্টমস থেকে যে সব পণ্যবাহী ট্রাকের ছাড়পত্র দেওয়া আছে সে সব ট্রাক বাংলাদেশে প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০টি ট্রাক পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে দিল্লীর ট্রাক। কোলকাতার কোন ট্রাক প্রবেশ করেনি।
০৬:৪৫ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনকারী সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বা অনির্বাচিতদের ভর্তি ফরমের মূল্য ফেরতসহ তিন দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন করেছে বামপন্থী সংগঠনগুলো। সোমবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ওই মানববন্ধনের আয়োজন করে তারা।
০৬:৪৩ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
জুতার মধ্যে মিললো ডলার রুপি
যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট থেকে বিশ হাজার মার্কিন ডলার ও দুই হাজার ২৪০ ভারতীয় রুপিসহ নারায়ণ ডালি (৩৬) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
০৬:৪০ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
মাঠেই দু’টুকরো হয়ে গেল পর্তুগিজ তারকার পা
পর্তুগিজ তারকা বলতে এক ক্রিশ্চিয়ানো রোনালদোকেই চেনে-জানে সবাই। এ ছাড়াও ইউরোপিয় দেশটির ফুটবলে যে কয়জন তারকা আছেন, তার মধ্যে আন্দ্রে গোমেজ অন্যতম। দারুণ সম্ভাবনাময় এই মিডফিল্ডারকে নিয়ে দু’বছর আগে তো রীতিমত কাড়াকাড়ি লেগে যায় ইউরোপিয় ফুটবলে। শেষ পর্যন্ত মোটা অঙ্কের চুক্তিতে গোমাজকে দলে ভেড়ায় মেসিদের বার্সেলোনা।
০৬:৩২ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
জাল নথিতে হত্যা মামলার আসামির জামিনের চেষ্টা
হত্যা মামলায় জামিন পাওয়ার জন্য জাল নথি তৈরি করে আদালতে উপস্থাপনের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মামলার নথি পর্যালচনা করে জড়িতদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই নির্দেশ দিয়েছেন।
০৬:১৬ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
বঙ্গবন্ধুর ছবি বিকৃতির ঘটনায় যবিপ্রবি ভিসির ক্ষমা প্রার্থনা
জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির ঘটনায় হাইকোর্টে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা।
০৬:০৮ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
রাজনীতিতে খোকার উত্থান যেভাবে
অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা আর নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
০৬:০৭ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
ইবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিট ও ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সোমবার ভর্তি পরীক্ষার প্রথম দিনে তিন শিফটে এ পরীক্ষা সম্পন্ন হয়।
০৬:০২ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৭০ বোতল ফেনসিডিলসহ মিন্টু মোল্যা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
০৬:০০ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন (এমপি) বলেছেন, ‘আওয়ামী লীগের তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ শক্তি। তাই তৃণমূল নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে।’
০৫:৫৮ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
ডিএসইতে কমেছে সূচক ও লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক ও লেনদেন উভয়ই কমেছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৩ পয়েন্ট।
০৫:৪৬ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
বিমান যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান প্রতিমন্ত্রীর
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো মাহবুব আলী বিমান পরিচালনার ক্ষেত্রে সকল অংশীজনকে নিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন।
০৫:৩৯ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
চুয়াডাঙ্গায় বিআরটিএ অফিসে দুদকের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড
চুয়াডাঙ্গায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে তিন দালালকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
০৫:২৭ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
চিপসের প্যাকেটে বাচ্চাদের খেলনা নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট
বাজারে থাকা চিপসের প্যাকেটে বাচ্চাদের খেলনা রাখার উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজবীবী। পাশাপাশি, খেলনাযুক্ত যেসব চিপস বাজারজাতকরণ করা হয়েছে, সেগুলো প্রত্যাহারের নির্দেশ চাওয়া হয়েছে ওই রিট আবেদনে।
০৫:১৪ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি আন্তর্জাতিক সম্মাননা গ্রহণ করেছেন। আইসিটি খাতে বাংলাদেশের অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সংস্থাগুলো তাঁকে এ সম্মাননা দিয়েছে।
০৫:০৪ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
বিপিএলের ৭ম আসর শুরু হবে ৮ ডিসেম্বর
অবশেষে দুদিন পিছিয়ে আগামী ৮ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। হোম অফ ক্রিকেট মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আসরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
০৫:০৩ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
সুনামগঞ্জে ভারতীয় গরু-গাঁজাসহ ২৭ লাখ টাকার পণ্য আটক
সুনামগঞ্জ সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় গরুর চালান-গাঁজাসহ প্রায় ২৭ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
০৪:৪৩ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
অবৈধ কাজ বন্ধে ট্রাফিক পুলিশের গায়ে ক্যামেরা: ডিএমপি কমিশনার
আইন অমান্য করে কোনো ট্রাফিক পুলিশ যাতে অবৈধ সুবিধা নিতে না পারেন সেজন্য তাদের গায়ে ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম।
০৪:৩৩ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
‘বিরক্ত’ হয়েই মাকে হত্যা করেন তানিয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের চাঁনতারা বেগম (৪৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ। মায়ের প্রতি ‘বিরক্ত’ হয়েই মেয়ে তানিয়া আক্তার (১৬) বটি দিয়ে তাকে জবাই করে হত্যা করে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান।
০৪:৩২ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
ভারতকে হারানোর মুহূর্তটা ছিল দারুণ: প্রধানমন্ত্রী
ভারতকে হারানোটা একটা দারুণ ব্যাপার ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয়কে জয় না করলে সামনে এগুনো যায় না। আজ সোমবার (৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে দিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে হারানোয় বাংলাদেশ দলের প্রশংসা করে এমন কথা বলেন তিনি।
০৪:১৯ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
স্বচ্ছ জলরাশির মাঝে সাগরের ঘর
চারপাশে নীল স্বচ্ছ পানির সাগর। মধ্যখানে এক টুকরো স্থির স্থল সীমা। বিশাল সমুদ্র যেন এখানে বাসা বেঁধেছে। বিশাল জলসীমার আশ্রয়স্থল যেন এই এক টুকরো দ্বীপ। সাগরের মুখও বলা চলে তাকে। নাম তার সেন্ট মার্টিন দ্বীপ বা দারুচিনি দ্বীপ বা নারিকেল জিঞ্জিরা। মাটির দ্বীপও নয় এটি। বাংলাদেশের সর্ব দক্ষিণের সীমা, পৃথিবীর একদম শেষ সীমা। একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। একুশে টেলিভিশনের পাঠকদের জন্য এ দ্বীপের বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো।
০৪:১৫ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
নারায়ণগঞ্জে ভবনধস: আটকে পড়া শিশুকে উদ্ধার অভিযান চলছে
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় নির্মাণাধীন চার তলা একটি ভবন ধসে পড়েছে। ভবনের নিচে পড়ে এক শিশু মারা গেছে। একই সঙ্গে ভবনের ভিতরে আটকে পড়া অপর এক শিশুকে উদ্ধারে অভিযান চালাচ্ছে দমকল বাহিনী।
০৪:১২ পিএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার
- অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের
- নির্বাচন উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে
- জনগণের সম্পদে হাত দেওয়া হবে না: মিরপুরে ডা. শফিকুর রহমান
- বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
- হাদি হত্যার দায় স্বীকার, আদালতে জবানবন্দি দিলেন রুবেল
- দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি
- সব খবর »
- র্যাগিংয়ের অভিযোগে গবির ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
- জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা মামলার আসামি গৃহকর্মীর পরিচয় শনাক্ত
- হাতে ব্যান্ডেজ নিয়ে শ্বশুর বাড়িতে আত্মগোপনে যান গৃহকর্মী আয়েশা
- হাদির জানাজায় উপস্থিতির সংখ্যা নিয়ে যা জানা যাচ্ছে
- চার জেলায় প্রতিনিধি নিয়োগ দিবে একুশে টেলিভিশন
- সরাসরি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করে গেজেট প্রকাশ
- ৮ মাস দেশেই পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- বড় ভাইকে বাঁচাতে যান ছোটভাই, বিদ্যুৎস্পৃষ্টে দু’জনেরই মৃত্যু
- জানুয়ারিতেই শুরু পে-স্কেল, পুরোপুরি কার্যকর জুলাইতে
- কথিত জুলাইযোদ্ধা তাহরিমা সুরভী গ্রেপ্তার
- কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
- ভূমিকম্পে ঘোড়াশাল রেল সেতুর দুটি পিলারে ফাটল
- সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করে প্রজ্ঞাপন জারি
- জামিনে কারামুক্ত হলেন ৩৫ সাবেক বিডিআর সদস্য
- বাড়ি থেকে ডেকে নিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা
- ফেসবুকে কাবা শরিফ নিয়ে আপত্তিকর ছবি, যুবক গ্রেপ্তার
- নরসিংদীতে স্পিনিং মিলে অগ্নিকাণ্ড, পুড়ল তুলা ও সুতা
- ওসমান হাদির স্ত্রী শম্পার ফেসবুক পোস্ট
- বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ময়মনসিংহ-ঢাকা যোগাযোগ বন্ধ
- রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ, তীব্র যানজট
- গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮
- বাড়ল সহকারী শিক্ষকদের বেতন সুবিধা, কে কত পাবেন?
- ফরিদপুরে চোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু
- নতুন ৪ থানা স্থাপন ও একটি জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে অনুমোদন
- আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে
- ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা, ৩ জনের মরদেহ উদ্ধার
- গাজীপুরে প্রবাস ফেরত জাসাস নেতাকে কুপিয়ে হত্যা
- নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ























