ঢাকার পথে ‘সোনার তরী’
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’ ঢাকার পথে উড়াল দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিয়াটলের বোয়িং এভারেট ডেলিভারি সেন্টার থেকে ‘সোনার তরী’ ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। এটি আজ শনিবার বিকেল ৪টা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।
০৯:২২ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
টাঙ্গাইলে প্রতিবন্ধীতা-করণীয় সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা
টাঙ্গাইলে প্রতিবন্ধীতা-করণীয়-সম্ভাবনা বিষয়ক এক আলোচনা সভা টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ সেন্টার ও টাঙ্গাইল স্কুল এন্ড কলেজের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০৯:১২ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
আজও সূর্যের দেখা মিলবে না
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় আজও ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে সূর্যের দেখা মিলবে না। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
০৯:০১ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
সৌদি আরবের ৬ হাজার একাউন্ট বন্ধ করে দিল টুইটার
উগ্রবাদী মতবাদ প্রচারের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সৌদি আরবের হাজার হাজার একাউন্ট বন্ধ করে দিয়েছে। খবর পার্সটুডে’র।
০৮:৫৮ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
হাছন রাজার ১৬৬তম জন্মদিন আজ
মরমি কবি হাছন রাজার ১৬৬তম জন্মদিন আজ। ১৮৫৪ সালের আজকের এই দিনে সুনামগঞ্জ শহরের নিকটে সুরমা নদীর তীরে তেঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই মরমি সাধক।
০৮:৫৮ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
০৮:২৬ এএম, ২১ ডিসেম্বর ২০১৯ শনিবার
ফজলে হাসান আবেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।
১১:৪০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ছাড়ছে ৩১ জানুয়ারি
অবশেষে আগামী বছরের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পার্লামেন্টে শুক্রবার এ জন্য আনা বিলটি বড় ভোটের ব্যবধানে পাস করেছেন এমপিরা। খবর বিবিসি’র।
১১:৩৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
চট্টগ্রামের রেকর্ড গড়া ম্যাচেও উত্তেজনা ছড়ালো কুমিল্লা
ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটনের ঝোড়ো ফিফটিতে বিশাল রানের স্কোর করে রেকর্ড গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আর ওই বিশাল স্কোর তাড়া করতে নেমে রীতিমত উত্তেজনাময় কাঁপন ধরিয়ে দিয়েছে কুমিল্লা। যদিও নাটকীয় এই ম্যাচে শেষ হাঁসি হাসে কায়েসেরই দল। ওয়ারিওয়ার্সরা হেরে যায় মাত্র ১৬ রানে।
১১:৩২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
‘কঠিন পরিস্থিতিতে শান্তভাবে আগানোর শিক্ষা দিয়েছেন তিনি’
ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে বাংলাদেশ এক মহান ব্যক্তিত্বকে হারিয়েছে। তার প্রতিষ্ঠান ব্রাক বলছে, ‘এ মুহূর্তে, কোনো সমবেদনা বা সান্ত্বনার ভাষাই তাকে হারানোর কষ্ট কমাতে পারবে না। যেকোনো কঠিন পরিস্থিতির মধ্যে শান্ত থাকা ও এগিয়ে যাওয়ার শিক্ষাই তিনি সবসময় আমাদের দিয়েছেন। জীবনভর যে সাহস আর ধৈর্যের প্রতিচ্ছবি আমরা তার মাঝে দেখেছি, সেই শক্তি নিয়েই আমরা তাঁর স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাব।'
১০:৫৬ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
বিপিএলে ফের রেকর্ড গড়ল চট্টগ্রাম
বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরু থেকেই ব্যাট হাতে রাজত্ব করছেন ব্যাটসম্যানরা। ব্যাটিং সহায়ক উইকেটে প্রায় প্রতি ম্যাচেই হচ্ছে বড় রানের স্কোর। সেই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তো রেকর্ডই গড়লেন কায়েস-ওয়ালটনরা। কুমিল্লা ওয়ারিয়ার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২৩৮ রান তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
১০:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
যশোরের নবাগত পুলিশ সুপার আশরাফ হোসেন
যশোরের নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
১০:৪৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ফজলে হাসান আবেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
১০:৩৫ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
রোববার বনানী কবরস্থানে ফজলে হাসান আবেদের দাফন
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহ আগামী রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। তার আগে ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তার মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই নামাজে জানাজা সম্পন্ন হবে।
১০:২৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ডিসি কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।
১০:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
বঙ্গোপসাগর থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী
বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোট থেকে ৫ জেলেকে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার নৌবাহিনী জাহাজ কক্সবাজারের মহেশখালী হতে ১০ মাইল দূরে ভাসমান অবস্থায় ‘ইয়াসিন’ নামের ফিশিং বোটটি জেলেসহ উদ্ধার করে।
০৯:৫৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
স্যার ফজলে হাসান আবেদ আর নেই
ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। আজ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে অ্যাপোলো হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান নিশ্চিত করেছেন।
০৯:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
আড়াই কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও ওষুধ আটক
শুল্ক ফাঁকি দিয়ে পাচারের অভিযোগে বেনাপোল থেকে আড়াই কোটি টাকা বেশি মূল্যের কসমেটিকস ও ওষুধের চালানসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
০৯:২০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
হাল্ট প্রাইজ’ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইকো এনভায়রনমেন্ট ট্রায়াঙ্গল
অ্যাপস এর মাধ্যমে প্লাস্টিক বোতল সংগ্রহ এবং পুনর্ব্যবহারযোগ্যর ধারণা দিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ‘হাল্ট প্রাইজ’ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইকো এনভায়রনমেন্ট ট্রায়াঙ্গল। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের গ্যালারিতে অন্ত:বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
০৯:০৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ওয়ালটন-ইমরুল তাণ্ডবে চট্টগ্রামের বিশাল স্কোর
বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন অবহেলিত টাইগার ওপেনার ইমরুল কায়েস। জাতীয় দলের এ ওপেনার বিপিএলের চলতি আসরের ১৪তম ম্যাচে ব্যাটিংয়ে নেমে রীতিমত ঝড় তুলে হাঁকিয়েছেন দ্বিতীয় ফিফটি। আর ওয়ালটন তাণ্ডবে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে আজ ২৩৮ রানের বিশাল স্কোর গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
০৮:৫৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
শীতের তীব্রতায় বিপর্যস্ত ঠাকুরগাঁওয়ের জনজীবন
ঠাকুরগাঁও জেলায় শুক্রবার বছরের সর্বোচ্চ শীতের তীব্রতা বিরাজ করেছে। ঘন কুয়াশার কারণে সারাদিন সূর্যের মুখ দেখা যায়নি। সেই সঙ্গে হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে কর্মজীবী, শ্রমজীবী, দরিদ্র ও নিন্ম আয়ের মানুষগুলোর দুর্ভোগও বেড়েছে কয়েকগুণ বেশি। নিজেদের ভোগান্তির পাশাপাশি গবাদি পশু নিয়ে বাড়তি দুঃচিন্তায় পড়েছেন তারা। শিশু-বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত নানা রোগে।
০৮:৫০ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
রক্তে ভেজা শাড়ি পরে আসার কথা ছিল না তাঁর
অত্যন্ত কাকতালীয়ভাবে আজ ২০ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন এবং একই সাথে জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের যোগ্য সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক আহবায়ক ও প্রেসিডিয়াম সদস্য, ৭৫ পরবর্তীতে এই দলের হাল ধরে দলকে পুনর্জীবন দেয়া মহিয়সী নারী সৈয়দা জোহরা তাজউদ্দীনের প্রয়াণ দিবস।
০৮:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
নিখোঁজের চারদিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের পৌর শহরের গোয়ালপাড়া মহল্লায় নিখোঁজের চারদিন পর প্রতিবেশির বাসা থেকে সুমনা হক (৯) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমনা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল এবং গোয়ালপাড়া মহল্লার জুয়েল হকের মেয়ে।
০৮:৪৪ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
কে হচ্ছেন সাধারণ সম্পাদক, জানা যাবে আজ
আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক কে হচ্ছেন সে ব্যাপারে গতকাল সম্মেলনে কোন ঘোষণা আসেনি। তাই এই বিষয়টি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। নানামুখী হিসাব চক্রে অনেকেই জানতে চাইছেন সাধারণ সম্পাদকের নাম। সে নামের বিষয়ে কোন ইঙ্গিত মিলেনি গতকাল। তাই নাম জানার জন্য অপেক্ষা করতেই হচ্ছে।
০৮:২৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
- ১৯৪৮ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা বলেছিলেন জিন্নাহ
- ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ
- ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ
- ভারতের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে: রণধীর
- দেশে মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার এখনো নিশ্চিত হয়নি: নাহিদ
- এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণ
- শেখ হাসিনা আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী
- সব খবর »
- দক্ষিণখানে নারী চিকিৎসক খুন, স্বামী সোহেল রানা গ্রেপ্তার
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- অপহরণ: চিৎকার শুনে পিছু নেন ছাত্রদল নেতা, অবশেষে যুবক উদ্ধার
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- লিগ্যাল এইডের মাধ্যমে সন্তান ফিরে পেল সেই কিশোরী মা জুঁই
- প্রশাসন ক্যাডারের ৪০ কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- কঠোর ব্যবস্থা গ্রহণে পুঁজিবাজারে আস্থা ফিরছে বিনিয়োগকারীদের: অর্থমন্ত্রী
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- তিস্তা বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন: জামায়াত আমির
- ৫ আগস্ট সরকারি ছুটি, তবে সবাই পাচ্ছেন না
- জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা
- আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস
- শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ
- ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত
- সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
- কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের
- বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: শফিকুর রহমান
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু
- তথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি গাজী নজরুলের বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ: জামায়াত
- একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির
- বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম
- তিন দফা দাবিতে ফের সাইন্সল্যাবে শিক্ষার্থীদের অবস্থান
- স্ত্রীর কবর খুঁড়তে গিয়ে মিললো ২ যুগ আগে মৃত স্বামীর অক্ষত লাশ!
- সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- নিবন্ধন ফিরে পেলো ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’























