রিজেন্ট এয়ারওয়েজের ভিশন ২০২০ ঘোষণা
দেশের বেসরকারী খাতের অন্যতম শীর্ষ এয়ারলাইন রিজেন্ট এয়ারওয়েজ ১০ বছরে পদার্পণ করেছে। ২০২০ সালে এ প্রতিষ্ঠানটি উড়োজাহাজ বহর ও নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আকাশ ও মাটিতে সেবা উন্নয়নের মাধ্যমে নিজস্ব অবস্থান আরও দৃঢ় করছে।
১১:৫৬ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
নোবিপ্রবিতে নিপীড়ন বিরোধী পদযাত্রা ও আলোক মিছিল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিপীড়ণ বিরোধী পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন মিছিল হয়। বুধবার সন্ধ্যা ৬টায় নোবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন হয়। পদযাত্রাটি নোবিপ্রবির প্রশাসনিক ভবনের নিচ থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
১১:৩৬ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
দোহারে ড্রেজারের পাইপ ধ্বংস
ঢাকার দোহারের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ড্রেজারের প্রায় ১০০ পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
১১:৩৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
ইরানের হামলায় সংঘাত বাড়বে নাকি কমবে?
রোববার ভোরে ইরাকের এরবিল এবং বাগদাদের কাছে আল আসাদে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির চিত্রটি এখনো অস্পষ্ট।
১১:২৯ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
বিমান কিনতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ এয়ারলাইন্সের চুক্তি
দেনাগ্রস্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ২০ কিস্তিতে ঋণ দিচ্ছে সোনালী ব্যাংক।এবারও বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে এই ঋণের ব্যবস্থা করা হচ্ছে। যদিও সোনালী ব্যাংকের আগের ঋণই পরিশোধ করেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ক্রয় প্রস্তাবে বলা হয়েছে দেশের সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এয়ারলাইন্স দু’টি ৭৮৯-৯ বিমান , ১ স্পেয়ার ইঞ্জিন এবং ১ টি স্পেয়ার অক্সিলারি পাওয়ার ইউনিট ক্রয়ের জন্য প্রয়োজনীয় ৩১৫মিলিয়ান মার্কিন ডলার বা ২ হাজার ৬৭৪ কোটি ৬৫ লাখ টাকা।
১১:২৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
৫ মিনিটে খোলা যাবে ব্যাংক হিসাব
দেশের ব্যাংকের সব গ্রাহককে ইলেক্ট্রনিক-নো ইয়োর কাস্টমার (ই-কেওয়াইসির)-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটেই গ্রাহকরা খুলতে পারবেন ব্যাংক হিসাব। এই হিসাব খুলতে প্রয়োজন হবে গ্রাহকদের আঙুলের ছাপের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র। এক বছরের মধ্যে এই পদ্ধতি অনুসরণ করতে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১১:১৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত কাল: পাপন
বিপিএল ফাইনালের পরদিনই বাংলাদেশ দলের করাচির পথে উড়াল দেওয়ার সূচি ঠিকঠাক ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একই সফরে বাংলাদেশকে দিয়ে তিনটি টি-টোয়েন্টির পর দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলিয়ে ছাড়তে চায়। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পরে সুবিধাজনক কোনো এক সময়ে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার বিষয়ে অনড়। দুয়েমিলে নির্ধারিত সফরই পড়ে গেছে অনিশ্চয়তার মুখে।
১০:৫৬ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
বিক্ষোভের জেরে মোদীর আসাম সফর বাতিল
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আগে থেকেই ফুঁসে আসে ভারতের আসাম। বুধবার ২৪ ঘণ্টা ধর্মঘটকে কেন্দ্র করে এ উত্তাপ আরও বেড়েছে। এ অবস্থায় আসামের গুয়াহাটিতে আগামী ১০ জানুয়ারি ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০’র উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও সেখানে যাচ্ছেন না নরেন্দ্র মোদী।
১০:৫০ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
যুদ্ধের ভার বহনের ক্ষমতা আমেরিকার নেই: ন্যান্সি পেলোসি
ইরাকে মার্কিন বাহিনীর ওপর ইরানের পাল্টা হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন মার্কিন কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে দলটির মনোনয়ন প্রত্যাশীদের অনেকেও এতে সুর মিলিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১০:২২ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
খাদ্যদ্রব্যে ক্ষতিকর ফরমালিন ব্যবহার গণহত্যার শামিল: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি এম. আবদুল হামিদ শাক সবজি, ফলমূলসহ খাদ্য দ্রব্যে ফরমালিন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক মেশানোর বিরুদ্ধে সরকার, সামাজিক প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবাইকে গণ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন।
১০:০৭ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
সোনালী ব্যাংক: ভুয়া সনদে নিয়োগপ্রাপ্ত ৩২জন-ই এজিএম
আবারও আলোচনায় সোনালী ব্যাংক। তবে তা ঋণ জালিয়াতিতে নয়, ঘটনা এবার ভুয়া সার্টিফিকেটের। রাষ্ট্রায়ত্ব ব্যাংকটির নিয়োগ বোর্ডে ভুয়া সনদ এবং ভুয়া অভিজ্ঞতা সনদ দেখিয়ে কম্পিউটার অপারেটরের চাকরি নেওয়া ৩২ জন এখন এজিএম (সহকারী মহাব্যস্থাপক)।
০৯:৩২ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
কলারোয়ায় পানিতে ডুবে কিশোরীর মৃত্যু
কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসায় খালের পানিতে ডুবে ফিরোজা খাতুন (২৬) নামে এক মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা কারিগর পাড়া গ্রামের আব্দুর রশিদের ছোট মেয়ে ফিরোজা খাতুন বাড়ির পার্শের ব্রিজ সংলগ্নে খননকৃত খালে গোসল করতে যেয়ে পানিতে ডুবে মারা যায়।
০৯:২৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
ঢাবির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
০৯:২১ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
১৫০ দিনের বেশি ওএসডি নয়
সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি সময় ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা যাবে না বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মন্ত্রিসভা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে কমিটি গঠন করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
০৮:৫৮ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
মুজিববর্ষের ক্ষণগণনায় কক্সবাজারে হোটেল-মোটেলে ২৫ শতাংশ ছাড়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনে ক্ষণগণনা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আগামী ১০ জানুয়ারি কক্সবাজারের সকল হোটেল-মোটেলে কক্ষ ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেয়া হবে।
০৮:৫৮ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
প্রধানমন্ত্রীর সত্য ভাষণ বিএনপির গাত্র দাহের কারণ: ওবায়দুল কাদের
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জাতির উদ্দেশ্যে দেয়া সত্য ভাষণ বিএনপির গাত্র দাহের কারণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
০৮:৩৮ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
এশিয়ায় আমেরিকার পা কেটে দেওয়া হবে: রুহানি
মার্কিন অপরাধযজ্ঞের চূড়ান্ত জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার পা কেটে দেওয়া হবে বলে বলেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এর মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্য থেকে মার্কিনীদের শেকড় উপড়ে ফেলার হুশিয়ারি দেন।
০৮:২০ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
এন্ড্রু কিশোরের চিকিৎসায় ৩ লাখ টাকা দিল সংস্কৃতি মন্ত্রণালয়
‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর ক্যানসারে আক্রান্ত হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সিঙ্গাপুরের হাসপাতালে তার চিকিৎসা চলছে। ব্যয়বহুল এ চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। যা বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি ও তার পরিবার। এ অবস্থায় ৩ লাখ টাকার অনুদান নিয়ে এগিয়ে এসেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
০৮:০৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের এলপি গেটে কর্মরত পুলিশ কনস্টেবল মো. রফিকুল ইসলাম (২৭) বুধবার ঠাকুরগাঁওয়ে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট (বালিয়াডাঙ্গী) আমলী আদালত-৩ এ জামিন নিতে হাজির হয়েছিল। কিন্তু আদালতের বিজ্ঞ বিচারক ডঃ আব্দুল মজিদ অভিযুক্ত রফিকুল ইসলামের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।
০৭:৫৩ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
কলারোয়ায় পুলিশের অভিযানে গাজাসহ আটক ৩
কলারোয়ায় থানা পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাজাসহ এক যুবক ও ওয়ারেন্টভুক্ত দুই আসামী আটক হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস স্যারের নেতৃত্বে এসআই তম্ময় কুমার দেবনাথ, এএসআই মিজানুর রহমান, এএসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার গণপতিপুর গ্রামস্থ জনৈক মোয়াজ্জেম হোসেনের ইট ভাটার পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ১০০ গ্রাম গাঁজাসহ ইব্রাহিম মোল্ল্যা (৫৫) কে আটক করা হয়।
০৭:৪৩ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
জবির সমাবর্তনে করণীয় নিয়মাবলী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট সমাবর্তনে অংশগ্রহণ করবেন। সমাবর্তনের ভেন্যুতে প্রবেশে নির্দিষ্ট কিছু নিয়মাবলী অনুসরন করতে হবে গ্র্যাজুয়েটদের।
০৭:৪১ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
ইভিএমে কেউ কারো ভোট দিতে পারে না: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ইভিএমে প্রত্যেক ভোটারের ভোটাধিকার নিশ্চিত হয়, কেউ কারো ভোট দিতে পারেন না।
০৭:৩৬ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
এবার ইরানের টার্গেট আরব আমিরাত ও ইসরাইল
ইরাকে যুক্তরাষ্ট্রের ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলার পর এবার ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতে হামলার হুমকি দিয়েছে ইরান। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেয় তাহলে দুবাই এবং ইসরায়েলে হামলা চালানো হবে।
০৬:৫৮ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
উত্তরাঞ্চলের সেরা ১৫ খামারীকে প্রাণ ডেইরীর সংবর্ধনা
গ্রামীণ পর্যায়ে প্রকৃত খামার ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ দুধ উৎপাদনে উত্তরাঞ্চলের অভিজ্ঞ খামারীদের উৎসাহ দিতে নিজস্ব চুক্তি ভিত্তিক গোয়ালাদের পুরস্কৃত করেছে প্রাণ ডেইরী লিমিটেড। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খামার পরিচালনা, দীর্ঘ সময় ধরে প্রাণ ডেইরীকে দুধ প্রদান ও প্রাণ ডেইরীর সহযোগীতায় ক্ষুদ্র খামার থেকে বৃহৎ খামার গড়ে তোলাসহ পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে প্রাণ ডেইরীর চুক্তি ভিত্তিক খামারীদের মধ্যে উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রংপুর জেলার ১৫ জনকে বাছাই করা হয়।
০৬:০৪ পিএম, ৮ জানুয়ারি ২০২০ বুধবার
- তল্লাশি নিয়ে বাগ্বিতণ্ডা: পুলিশ সদস্যদের ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা
- সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা:স্বরাষ্ট্রমন্ত্রী
- এক দিনে হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৪
- দেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন ও বিনা বিচারে হত্যা শুরু করে আ.লীগ: জামায়াত আমির
- পোশাকশিল্পে অস্থিরতা তৈরির নেপথ্যে আওয়ামী লীগ: রিজভী
- ৭২ ঘণ্টার আল্টিমেটাম, শিক্ষার্থীরা তুলে ধরলেন ২ দফা দাবি
- এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- পরিবার পরিকল্পনায় ১,৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- মধ্যরাতে বাইকে অচেতন তরুণীর রহস্য উদঘাটন, বোনের জিম্মায় হস্তান্তর
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’























