ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬

ছিন্নমূলের মাঝে ঈদের হাসি, পাঞ্জাবি বিতরণ করলেন রাকিব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:১০, ১৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে শহরের চাষাড়া এলাকায় কয়েক হাজার রিকশাচালক, দিনমজুর ও পথবাসী মানুষের হাতে এই পাঞ্জাবি তুলে দেওয়া হয়। নতুন পোশাক পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দের পরিবেশ দেখা যায়।

ছিন্নমূল ও অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেন বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রুপের ডিরেক্টর রাকিবুল ইসলাম রাকিব।

এই আয়োজন বাস্তবায়ন করে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। আয়োজকদের ভাষ্য, সমাজের সকল স্তরের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঞ্জাবি পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা জানান, এমন উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও পরিপূর্ণ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি