শ্রমিকদল নেতা হত্যা মামলায় যুবদল নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
প্রকাশিত : ১৭:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় নিহত জাতীয়তাবাদী শ্রমিকদল নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর, বিচারক অপরাধ আমলে নিয়ে প্রধান অভিযুক্ত জাহিদ মোড়লের বিরুদ্ধে এই পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার পটভূমি ও এজাহারনথি ও এজাহারের তথ্য অনুযায়ী, রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে শ্রমিকদল নেতা রাসেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গত ১৩ আগস্ট রাত ৮টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়।
পরবর্তীতে, ২০ আগস্ট দুপুর ১টা ৩৮ মিনিটে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই নির্মম হত্যাকাণ্ডের পর নিহত রাসেলের স্ত্রী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লকে প্রধান আসামি করা হয়।
এছাড়া এজাহারে আরও ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
এমএইচ
আরও পড়ুন










