ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে সেনাবাহিনীর সাবেক দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

রোববার (১১ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) ও অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কাজী গুলশান আরা।  

এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ। তবে বিস্তারিত পরে জানানো হবে বলে জানানো হয়েছে।

গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, দেশে নতুন করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।

তবে এই দুই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগের মধ্যে ঠিক কোন মামলায় তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি