ঢাকা, সোমবার   ১২ অক্টোবর ২০২৬

পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ১২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ পুলিশের ১৪৯ জনকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

রোববার (১১ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুসারে, ৯১ জনকে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র), ৪৯ জনকে সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র), ৯ জনকে সার্জেন্ট অব পুলিশ থেকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। 

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের সংশ্লিষ্ট পদে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি