ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

রোববার রাজধানীর যে মার্কেট বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১১:২৪, ১৭ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

ব্যস্ত এই নগরীতে নানা কাজে বিভিন্ন দিকে যেতে হয় প্রায় সময়। কঠিন তাপদাহের এই সময়ে বিশাল যানজট ঠেলে যাওয়াটা মটেও শান্তির নয়। তাই জেনে নেওয়া ভাল কোন দিন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ। 

চলুন দেখে নেওয়া যাক রোববার (১৭ এপ্রিল) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ-
যেসব এলাকার দোকানপাট বন্ধ:

রোববার বন্ধ থাকে আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড় এলাকার দোকানপাট।

এই দিন বন্ধ থাকবে যেসব মার্কেট:
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি