ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৪, ১৯ মে ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর গ্রীন রোডের বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিকের ৭ তলা থেকে পড়ে ইমাম হোসেন (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে সাত তলা থেকে পড়ে যান ওই ছাত্র। 

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুঘর্টনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেই ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী ৭ তলা থেকে নিজেই লাফ দিয়েছেন।

জানা গেছে, ইমাম হোসেনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পূর্ব রাজাবাজারের একটি মেসে থাকতেন তিনি। ইমাম হোসেন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। 

আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি