ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

খুলনা মেডিকেলের চিকিৎসককে বিমানে আনা হল ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ১৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নিয়ে এসেছে বিমানবাহিনী।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় করোনাক্রান্ত এ চিকিৎসককে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে। 

আইএসপিআর জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সংকটাপন্ন ডা. আব্দুল কাদেরকে খুলনা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। ঢাকায় পৌঁছানোর পর তাকে এভার কেয়ার  হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) নিয়ে যাওয়া হয়।

এমএস/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি