ঢাকা, সোমবার   ২১ সেপ্টেম্বর ২০২৬

এক দিনে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

হাম উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২২১ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৪ জন। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদন বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৬২ জন এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০১ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৩৫ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৪৬ জন। একই সময়ে হাম নিয়ে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসা শেষে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন রোগী ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক মোট হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মোট রোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি