ঢাকা, সোমবার   ২৬ অক্টোবর ২০২৬

গরমে শরীর সুস্থ রাখতে যে পানীয় খাবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

গরমের তাপ এতটাই উত্তাপ যে, এই সময়ে বেশিরভাগ মানুষই শরীরকে ঠাণ্ডা রাখার জন্য কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খেয়ে থাকেন। কিন্তু পুষ্ঠিবিদরা বলছেন, গরমে শরীর সুস্থ রাখতে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম নয়, বরং এমন কিছু পানীয় খেতে হবে, যা স্বাস্থ্যকর। তবে শুধু স্বাস্থ্যকর পানীয় খেলেই চলবে না। তার জন্য রয়েছে কিছু নির্দিষ্ট সময়ের। সময় মেনে পানীয় পান করলে শরীর সুস্থ থাকবে। 

এই গরমে কোন পানীয় খাবেন, কখন খাবেন, আসুন জেনে নিই-

ডাবের পানি: গরমে শরীর সুস্থ রাখতে সকালে বা দুপুরের আগে ডাবের পানি খান। বদহজমের হাত থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে ডাবের পানি।

বাটারমিল্ক: দুপুরের খাবারের পর বাটারমিল্ক খান। এটি স্বাস্থ্যের জন্য বেশ ভালো।

লেবুর সরবত: সন্ধ্যার খাবারের আগে এক গ্লাস লেবুর সরবত খান। লেবুর সরবতে একটু লবন, চিনি, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো মিশিয়ে নিন।

এই সমস্ত পানীয় শরীরের যে উপকার করে: বদহজম, অম্লতা, পেট ফাঁপার হাত থেকে রক্ষা করে। ত্বক ভালো রাখে, জ্বর প্রতিরোধ করে এবং শরীর সুস্থ রাখে। 

সূত্র: জিনিউজ

আর/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি