ঢাকা, রবিবার   ২৫ অক্টোবর ২০২৬

দিনাজপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ২৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

দিনাজপুরের পার্বতীপুরে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে মারধরে মনোরঞ্জন রায় নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নং বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার চকসুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, বন্ধুর জমিজমা সংক্রান্ত বিরোধ মিটিয়ে দিতে চিরিরবন্দর থেকে এসেছিলেন ওই শিক্ষক। এ সময় প্রতিপক্ষের সঙ্গে মারামারির ঘটনার পর হঠাৎ অসুস্থ হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়।

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি