ঢাকা, শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬

মেডিকেলে ভর্তিতে নম্বর কাটার সিদ্ধান্ত বাতিল চেয়ে রিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:০৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটের নেওয়ার সিদ্ধান্ত বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। একইসঙ্গে ৫ নম্বর কেটে নেওয়া কেন অবৈধ নয় তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

রিটে বিবাদী করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার এ রিট আবেদন করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। তিনি জানান, সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

তিনি বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষা যে নম্বর কাটার কথা বলা হয়েছে তা ২০১০ সালের মেডিকেল কাউন্সিল ৫ (৫) ধারা এবং জাতীয় শিক্ষা ২০১০ এর লঙ্গন।

 

//আর//এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি