ঢাকা, মঙ্গলবার   ৩১ মার্চ ২০২৬

লন্ডন যেতে মুক্তি চান খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১৮ ফেব্রুয়ারি ২০২০

খালেদা জিয়া -ফাইল ছবি

খালেদা জিয়া -ফাইল ছবি

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন চেয়ে ফের হাইকোর্টে আবেদন করা হয়েছে। উন্নত চিকিৎসার্থে লন্ডন যাওয়ার যুক্তি দেখিয়ে এই আবেদন করা হয়। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করা হয় বলে জানিয়েছেন তার অন্যতম আইনজীবী সগীর হোসেন লিওন।

তিনি জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার উন্নত চিকিৎসা হচ্ছে না। তাই জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় এর আগেও (২০১৯ সালের ৩১ জুলাই) জামিন চেয়ে আবেদন করা হয়। খালেদা জিয়ার সে জামিন আবেদন খারিজ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ। 

এরপর ২০১৯ সালের ১৪ নভেম্বর হাইকোর্টের খারিজাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেন তার আইনজীবীরা। আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১৪শ’ ১ পৃষ্ঠার ওই আপিল আবেদন দাখিল করা হয়। আপিলের শুনানি নিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন চেয়ে আদেশ দেন আপিল বিভাগ। তবে শুনানি শেষে জামিন পাননি খালেদা জিয়া। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি