ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

আরাধ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫১, ৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

দাও আমায় প্রভু দেখা।।

তোমায় ছাড়া আমি একা

থাকি কেমনে প্রাণ সখা।

দিবালোকে খুজি কারে?

প্রভু তোমারে, শুধুই তোমারে।

বিভাবরী কেন জাগি?

তোমারি লাগি,

থেকেও কাছে কেন অদেখা?

করি তোমারে আরাধনা,

যদি না দাও দেখা-

তবে বৃথা মোর সাধনা।

দিবস-শর্বরী, দেহ-মন জুড়ি

শুধু বন্দনা তোমারি

ওহে মনোহারী-

কর অভয় প্রদান মোরে-

দেখা দিবে নির্জনে একা।

লেখক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি