ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

‘বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৬:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশ-ভারত বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। 

বৃহস্পতিবার রাজধানীতে ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে পারস্পারিক বিনিয়োগ আরও বাড়ানো দরকার। বাংলাদেশের গাড়ি নির্মাণ শিল্পকে আরও এগিয়ে নিতে ভারত প্রযুক্তি সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান দোরাইস্বামী। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। 

শোতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রাংশ প্রদর্শন করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি