ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

কবি ও সাংবাদিক মাশুক চৌধুরী আর নেই। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি ঠান্ডাজনিত রোগে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাশুক চৌধুরী বাংলাদেশ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ছিলেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি হাসপাতাল ভর্তি হন। করোনা পরীক্ষার পর তার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর নিউমোনিয়া ধরা পড়ে এই বিশিষ্ট কবি ও সাংবাদিকের।

মাশুক চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে পড়াশোনা শেষ করে সাংবাদিকতা পেশায় যোগ দেন। এরপর বিভিন্ন পত্রিকায় কাজ করেন। বাংলাদেশ প্রতিদিন তার সর্বশেষ কর্মস্থল ছিল।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি