ঢাকা, মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬

অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৩, সবচেয়ে বেশি মিরপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২৭ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ ১৫০ জন, ওয়ারী বিভাগ ৯৪ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, গুলশান বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৪৮ জন, লালবাগ বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৭ জন, রমনা বিভাগ ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি প্লায়ার্স, ১টি অ্যান্টি কাটার, ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১ হাজার ১২১ পিস ইয়াবা, ২৮ গ্রাম হেরোইন, ১টি অটোরিকশা, ১৫টি মোবাইল ফোন, ১৩টি সিমকার্ড এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি