ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

অসুস্থ রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থার খোঁজ নিতে ও তাকে সাহস দিতে হাসপাতালে যান দলটির চেয়ারপারসন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তিনি হাসপাতালে যান।

এর আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঠান্ডাজনিত জটিলতা ও শ্বাসকষ্ট নিয়ে রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী আহমেদ সম্প্রতি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি