আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: ফখরুল
প্রকাশিত : ১৪:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগত ভাবেই দেখা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এসব কথা বলেন। একইসাথে দ্রুততম সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন দেয়া হবে বলেও জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সোমবার সকালে প্রথমবারের মতো দলের প্রধান কার্যালয় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে সরকার। অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্ব সুখী ও সম্মৃদ্ধ দেশ গঠন করা হবে।
নিয়মের বাধ্যবাধকতা থাকায় সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে সিটি কর্পোরেশন নির্বাচন দেয়া হবে।
পরে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনও আওয়ামী লীগের কার্যক্রম আইনগত নিষিদ্ধ। তাদের দলীয় কার্যালয় খোলার ঘটনা আইনিভাবেই দেখা হবে।
এছাড়া সংরক্ষিত নারী আসনে দলের সাথে সম্পৃক্ত ও সংগ্রামী নারীদের প্রাধান্য দেয়া হবে বলে জানান ফখরুল ইসলাম আলমগীর।
এএইচ
আরও পড়ুন










