ইউনূস সরকারের কাজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
প্রকাশিত : ১১:৪৬, ৪ মে ২০২৬ | আপডেট: ১১:৫৫, ৪ মে ২০২৬
সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে করা সার্বিক কাজের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী।
সোমবার (৪ মে) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারী সিনিয়র আইনজীবী মুহাম্মদ মুহসিন রশিদ নিজে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের সিনিয়র এই আইনজীবী রোববার (৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।
রিটে ওই সরকারের সময় গৃহীত সিদ্ধান্তের মধ্যে বিভিন্ন বিষয়ে আইন প্রণয়ন, সংস্কার কমিশন ও দেশি-বিদেশি চুক্তির বিষয়ে কমিশন গঠন করে ইনকয়ারি (অনুসন্ধান) করার আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে।
রিটে কেবিনেট সচিব ও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিবকে বিবাদী করা হয়েছে।
এর আগে শপথ ও ওই সরকারের গঠন প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। ওই রিট আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দিয়েছিলেন। এরপর তিনি ওই খারিজ আবেদনের বিরুদ্ধে আপিল আবেদন করেন। সেটিতে অন্তবর্তী সরকারকে বৈধ বলে আদেশ দেন সুপ্রিম কোর্ট।
এএইচ
আরও পড়ুন










