ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

করোনায় আক্রান্ত ডিবি প্রধান হারুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদ জানান, হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

ডিবি সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি