ঢাকা, সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

দলটির মিডিয়া সেলের এক বার্তায় এতথ্য জানানো হয়। এতে উপস্থিত থাকবেন দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, সালেহ উদ্দিন সিফাত ও অ্যাডভোকেট হুমায়রা নূর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত প্রমুখ। 

এরআগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে এনসিপির একটি প্রতিনিধিদল।

বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।এনসিপির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন, অ্যাডভোকেট হুমায়রা নুর এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আয়মান রাহাত বৈঠকে উপস্থিত ছিলেন। 

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি