ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাচ্ছে এনসিপি নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৫:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জুলাই সনদে স্বাক্ষর করতে সন্ধ্যায় যমুনায় যাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। 

এদিন জুলাই সদন স্বাক্ষর করতে যমুনায় যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৬ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলে থাকা নেতৃবৃন্দরা হলেন- এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এর আগে আইনি ভিত্তি ও সংস্কারের সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে ‘আপত্তির’ কারণে জুলাই সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল এনসিপি। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এবং সংবিধান সংস্কারের লক্ষ্য পূরণে দলটি ঐতিহাসিক এই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি