ঢাকা, বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ঢাকায় গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৭, ২৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।

তিনি জানান, ডরিনকে ঢাকার মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করেন। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা ডিবির দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।

২০২৪ সালের গেল ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৬ মে রহস্যজনকভাবে নিখোঁজ হলেও ১৮ মে নিখোঁজের খবর জানতে পারে পরিবার।

পরে ২২ মে ভারত ও বাংলাদেশের পুলিশ জানায়, এমপি আনারকে কলকাতার একটি ফ্ল্যাটে হত্যা করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি