ঢাকা, বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

বাড়লো স্বর্ণের দাম, ভরি যত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।

আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরিতে ৯৯১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা। ১৮ ক্যারেটে ৮৭৫ টাকা বাড়িয়ে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারে ৭০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।

এর আগে গতকাল ২৫ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণালঙ্কারের দাম কমানো হয় ২ হাজার ৮৫৮ টাকা। তার আগে ২৪ নভেম্বর প্রতি ভরিতে দাম বাড়ানো হয় ১ হাজার ৫৭৫ টাকা। এছাড়া ২৩ নভেম্বর বাড়ানো হয় ৩ হাজার ১৪৯ টাকা। 

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি