ঢাকা, শনিবার   ১১ জুলাই ২০২৬

তিস্তা বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন: জামায়াত আমির

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৫, ১১ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা, শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন কিন্তু তিনি তার দেয়া ওয়াদা রক্ষা করেননি। এবারের বাজেটে এ খাতে ১০ টাকাও বরাদ্দ দেয়া হয়নি।

 আজ শনিবার বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যজোট আয়োজিত রংপুর বিভাগীয়  বিশাল জনসভায় প্রওধান অতিথির বক্তৃতা কালে এসব কথা বলেন তিনি।
 
জামায়াত আমির বলেন, ভারত সীমান্ত দিয়ে পুশইন করছে অথচ সরকার কোন প্রতিবাদ করছে না। তিনি প্রশ্ন করেন তারা কাকে খুশি করার জন্য এসব করছেন। কিন্তু দেশের জনগণ বিএনপির এসব কর্মকাণ্ড কোনভাবেই গ্রহণ করছেনা। 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, উনি জনগণের পালস বুঝতে পারছেননা। 

হুশিয়ারী উচ্চারণ করে শফিকুর রহমান বলেন, তিস্তা নিয়ে কোন ধানাই পানাই মানবোনা বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

তিনি বলেন, দেশে চাাঁদাবাজি-সন্ত্রাস-দুর্নীতির মহোৎসব চলছে। আমাদের ইজ্ঞিনিয়ারিং করে পরাজিত করা হয়েছে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি একেবারে নিমূল করবো। 

সমাবেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহাম্মেদ ভারতকে উদ্দেশ্যে করে বলেন, আপনারা রংপুর দখল করার হুমকি দেন, এসব হুমকি দিয়ে কোন লাভ হবেনা। এটা করার চেষ্টা করলে আপনারা কলকাতা হিমাচল আর কাশ্মির হারাবেন। 

এসব আমাদের দেশের সাথে যুক্ত করে নেবো বলে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, সম্পর্ক ভালো রাখতে চাইলে পুশইন বন্ধ করেন। 

সমাবেশে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি কখনই জনগণের জন্য ভালো কিছু করে নাই। তারা ক্ষমতায় এর আগে যখন ছিল তখন তারা ক্ষমতা কুক্ষিগত করেছিলো এখনও তাই করছে। 

তিনি বলেন, আমাদের দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

এনসিপির আহবায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আখতার হোসেন ও খেলাফত মজলিসের মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি