ঢাকা, বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৯, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫৮, ২২ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীতে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সময় সেখানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি তানভীরও উপস্থিত হন। একপর্যায়ে প্রধানমন্ত্রী ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম পরিদর্শনকালে তানভীর তাকে অনুসরণ করে কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে তানভীরকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সবশেষ বৃহস্পতিবার দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

তিনি বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি যাচাই-বাছাইয়ের পর তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। 

এমএইচ 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি