বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৭, ২৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে।
মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ আজ থেকে কার্যকর হবে।
এর আগে বদরুদ্দোজা বাদল বিএনপির সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এএইচ
আরও পড়ুন










