ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির নির্বাচনী বিজয়ে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বিজয় উপলক্ষে ঢাকায় শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের প্রাক্তন নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ সভায় দলের ঐতিহাসিক বিজয়কে গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঐতিহাসিক বিজয় উপলক্ষে শোকরানা দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস্ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। তিনি বক্তব্যে দলের বিজয়ে দেশবাসী ও নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ তুলে ধরার পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে আগামী দিনের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে নির্বাচনী বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শোকরানা আদায় করা হয়।

সভায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক এবং সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমআর//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি