ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬

বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক দল আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১১ জুন ২০১৮ | আপডেট: ১৬:০৬, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

কথায় আছে, পুরানো চাল ভাতে বাড়ে। অর্থাৎ অভিজ্ঞদের দ্বারা কাজ সহজে হাসিল হয়। আর তাই যদি হয়ে থাকে, তাহলে এবারের বিশ্বকাপের মুকুটটাও উঠতে যাচ্ছে আর্জেন্টিনার মাথায়। কি, গেড়ো লাগছে? লাগারই কথা। এবারের বিশ্বকাপে বয়সের দিক দিয়ে সবচেয়ে বয়স্ক কারা, এ প্রশ্নের উত্তর জানা থাকলেই ভাঙবে গেড়ো।

বিশ্বকাপের দলগুলোর পরিসংখ্যান ঘেঁটে দেখা যায়, বয়সের দিক দিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের বয়স অন্যসব খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি। মাসচেরানো, ডি মারিয়া, মেসিদের গড় বয়স ২৯.৬ বছর। অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা কোস্টারিকার গড় বয়স ২৯.৫ বছর। আসুন দেখে নিই, সবচেয়ে বয়স্ক ৫ দলের তালিকা।

বয়সের ক্রম দলের তালিকা গড় বয়স (বছর)
আর্জেন্টিনা ২৯.৬
কোস্টারিকা ২৯.৫
মেক্সিকো ২৯.৪
পানামা  ২৯.২
মিশর ২৯

Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি