ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

বৃদ্ধা মাকে ভোটকেন্দ্রে নিয়ে গেলেন জুবাইদা রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার বৃদ্ধা মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা–১০ আসনের সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন জুবাইদা রহমানের মা।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন জুবাইদা রহমান। এরপর তিনি বৃদ্ধা মাকে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ধানমন্ডিতে মায়ের বাসায় যান। সেখান থেকে সিটি কলেজের উদ্দেশে রওনা করেন তাঁরা।

কেন্দ্রে পৌঁছানোর পর জুবাইদা রহমানের মাকে গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে করে ভোটকক্ষে নিয়ে যাওয়া হয়। জুবাইদা তখন সিটি কলেজের নিচতলায় গাড়িতে বসে অপেক্ষা করেন। এ সময় নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দূরত্ব বজায় রেখে ভোটারদের অনেকেই তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন। 

পরে বেলা ২টা ১০ মিনিটের দিকে ভোট দিয়ে সৈয়দা ইকবাল মান্দ বানু নিচে নামলে মাকে গাড়িতে তুলে দেন জুবাইদা। এরপর আলাদা একটি গাড়িতে করে তিনি সিটি কলেজ কেন্দ্র থেকে চলে যান।

জুবাইদা রহমান সিটি কলেজ কেন্দ্রে অবস্থানকালে সেখানে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলমসহ দলীয় নেতাকর্মীদের কয়েকজন উপস্থিত ছিলেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি