মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না হলে আন্দোলন চলবে: জামায়াত আমির
প্রকাশিত : ১৬:৪৭, ৬ আগস্ট ২০২৬
দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না হলে এই আন্দোলন চলবে বলে জানান বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যজোটের অবস্থান কর্মসূচিকে অংশ নিয়ে এ কথা বলেন জামায়াত আমির।
একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও নতুন একটি বিপ্লবের সম্ভাবনার কথা জানান।
ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে তা গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে নিত্যপণ্যের বাড়তি দাম প্রত্যাহারেরও দাবিও জানান তিনি।
এ সময় জামায়াতে আমির বলেন, সরকার বিভিন্ন সংকট তৈরি করে সবকিছুর দাম বাড়ানোর পাঁয়তারা করছে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারলে বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
অনুষ্ঠান শেষে ১১ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে দেশব্যাপী লং মার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ, আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ ঘোষণা করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন










