মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার
প্রকাশিত : ১২:০৯, ১৯ মে ২০২৬
অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের খোঁজ নিতে মালয়েশিয়ার হাসপাতালে গেলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এরমধ্য দিয়ে দেশের রাজনীতিতে সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক সম্পর্কের দৃষ্টান্ত আবারও সামনে এলো।
আজ মঙ্গলবার মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে দুই নেতার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
সাক্ষাৎকালে মিয়া গোলাম পরওয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। তিনি মহান আল্লাহর দরবারে মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (এমপি)।
এর আগে গত ১৪ মে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত জামায়াতের সংসদ সদস্য মাসুদ সাঈদী মালয়েশিয়া সফরকালে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান।
এএইচ
আরও পড়ুন










