ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

মির্জা ফখরুলের মা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১২ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লালি….রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনপির মহাসচিবের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে ফাতিমা আমিনের বয়স হয়েছিল ৮৫ বছর। 

প্রসঙ্গত ফাতিমা আমিনের স্বামী মির্জা রুহুল আমিন একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ঠাকুরগাঁও থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন।

আজ বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে জানাজা শেষে দাফন করা হবে।

মায়ের মৃত্যুর সংবাদে মির্জা ফখরুলকে সান্তনা জানাতে হাসপাতালে ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান প্রমুখ।

/এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি