ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনুমানিক ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ। তার পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার ভোরে ওয়ারীর হোমিও কলেজের পেছনে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

ওয়ারীর থানার এসআই মিজান জানান, ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় হোমিও কলেজের পেছনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক গুলি চালালে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি